নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মমতা, রাখা হবে পর্যবেক্ষণে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2024 01:05:27 am


পেছন থেকে ধাক্কা! আর তাতেই পড়ে গিয়ে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কালীঘাটের তার নিজের বাড়িতে। পড়ে গিয়েই কপালে ও নাকে গুরুতর আঘাত পান বলে জানা গেছে। এরপরই দ্রুততার সাথে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম (পিজি) সরকারি হাসপাতালে। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা হয়। তিনটি সেলাই পড়ে কপালে এবং নাকে একটি সেলাই দেওয়া হয়।


হাসপাতালে চিকিৎসার পর রাতেই বাড়ি ফিরে আসেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা হাসপাতালে থেকেই চিকিৎসা করার পরামর্শ দিলেও মুখ্যমন্ত্রী বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেন। আর সেই মতো রাতেই বাড়ি ফেরেন। হাসপাতাল সূত্রে খবর, তার বর্তমান অবস্থা কিছুটা স্থিতিশীল।এদিন সন্ধ্যায় প্রথমে মমতার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জির আহত হওয়ার খবর প্রথম জানানো হয়। সাথে আঘাতপ্রাপ্ত মমতার কয়েকটি ছবিও পোস্ট করা হয় এবং তার দ্রুত আরোগ্য কামনা করা হয়জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় দক্ষিণ কলকাতার একডালিয়ায় একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচি সেরেই কালীঘাটে নিজের বাড়িতে ফিরে আসেন। পরে বাড়িতে পরিবারের কয়েকজন সদস্যের সাথেই কথা বলছিলেন। সেসময় খবর পাওয়া যায় ঘর থেকে বাইরে বেরোতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এসময় বাড়িতে রাখা শোকেস কিংবা এই জাতীয় কোনো আসবাবপত্রের কোণে গিয়ে তার কপাল লাগে, আর তখনই কপালে চোট পান এবং ক্ষতের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণও শুরু হয়।


এরপরই তড়িঘড়ি মমতার ভাতিজা ও দলের সাংসদ অভিষেক ব্যানার্জির গাড়িতে করে তাকে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেই হাসপাতালের উডবার্ন ইউনিটের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি হন। সেখানে মেডিকেল টিম গঠন করে তার দ্রুত চিকিৎসা শুরু হয়। আঘাতের গুরুত্ব বিবেচনা করে তার কপাল ও নাক মিলিয়ে মোট চারটি সেলাই পড়ে। এরপর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মাথায় ব্যান্ডেজ অবস্থায় হুইল চেয়ারে করে এসএসকেএম হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালে।এরপর সেখান থেকে রাতেই নিজের গাড়িতে করে ফিরে আসেন কালীঘাটের বাড়িতে। ওই গাড়িতেই ছিলেন ভাতিজা অভিষেক ব্যানার্জি এবং ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। আপাতত বাড়িতেই থাকবেন মুখ্যমন্ত্রী এবং সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।অভিষেক জানান, মুখ্যমন্ত্রীর মাথায় গুরুতর চোট লেগেছে। তার কপালে চারটি সেলাই পড়ে। বাংলার মানুষের আশীর্বাদে তিনি সুস্থ হয়ে উঠবেন।


এরপরই রাতের দিকে এসএসকেএম হাসপাতাল থেকে একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়। হাসপাতালের ডিরেক্টর মণিময় মুখোপাধ্যায় জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পেছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর তিনি আঘাতপ্রাপ্ত হন। এর ফলে তার কপালে একটি গভীর ক্ষত সৃষ্টি হয়, নাকেও আঘাত লাগে, এতে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিকভাবে তাকে নিউরোসার্জারি, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগে দেখানো হয়। তার কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়ে এবং সেখানে ড্রেসিং করানো হয়। পাশাপাশি ইসিজি, কার্ডিওগ্রাম, ডপলার, সিটি স্ক্যান করানো হয়। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করানোর পরামর্শ দিলেও তিনি বাড়ি ফিরে যেতে চান। তার বাড়িতেই সর্বক্ষণ আমাদের চিকিৎসকদের দ্বারা গঠিত মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন। শুক্রবার ফের তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে, মেডিকেল বুলেটিন সামনে আসার পরই এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। প্রশ্ন উঠেছে পেছন থেকে মমতা ব্যানার্জিকে ধাক্কা মারল কে? তবে কি পারিবারিক কোনো বিবাদে জড়িয়ে পড়েছিলেন মমতা ব্যানার্জি? ধাক্কা মারার পেছনে কি পরিবারের কোনো সদাস্যেরই হাত ছিল? এমনকি তৃণমূলের এক্স্য হ্যান্ডেলে যে রক্তমাখা ছবিগুলো পোস্ট করা হয়েছে, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।এদিকে মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার পরই রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। হাসপাতালে ছুটে আসেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেনসহ তৃণমূলের নেতারা। পরে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মমতার চিকিৎসার দায়িত্ব থাকা চিকিৎসকদের সাথে কথা বলেন রাজ্যপাল।তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন দেশের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, কংগ্রেস নেতা শশী থারুর, অধীর রঞ্জন চৌধুরী, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, সাবেক ক্রিকেটার ও তৃণমূলের লোকসভার প্রার্থী ইউসুফ পাঠানসহ রাজনৈতিক ব্যক্তিত্ব।

আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে