কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

বেরোবিতে গণ ইফতার কর্মসূচি পালন

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 13-03-2024 09:23:32 pm

স্বাধীনতা স্বারকে আয়োজিত গণ ইফতার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি ওপর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ ইফতার কর্মসূচি পালন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


বুধবার (১৩মার্চ) রমজানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শিক্ষার্থীরা গণ-ইফতার কর্মসূচি পালন করেছেন।এ সময় উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম’সহ শত শত শিক্ষার্থী।


গণ ইফতারে অংশ নেওয়া পলাশ নামের এক শিক্ষার্থী বলেন, সিয়াম বা রোজা ইসলামের অন্যতম একটি অংশ। কিন্তু শাবিপ্রবি ও নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিকে বন্ধ ঘোষণা করেছে। তারই প্রতিবাদে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ স্বরুপ গণ ইফতারের আয়োজন করতেছি।বেরােবির গণ-ইফতার কর্মসূচি তার জ্বলন্ত উদাহরণ।


এ বিষয়ে মুজাহিদুল নামে আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান খুব ধুমধামে হতে পারে, তাহলে সেখানে ইফতার হতে পারবে না। শাবিপ্রবি এবং নোবিপ্রবি এর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।


আয়োজকরা আরো জানান, আমরা সাধারণ শিক্ষার্থীরা নিজেদের টাকা দিয়ে আজকের গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছি যাতে ইফতার মাহফিলের সংস্কৃতি আরো বেশি ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি যত দ্রুত সম্ভব ইফতার নিয়ে বিজ্ঞপ্তি তুলে নিতে হবে এই দুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে।

আরও খবর






6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৬ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে