মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের চুড়ান্ত নির্বাচনী ফল প্রকাশ

সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের চুড়ান্ত নির্বাচনী ফল প্রকাশ


সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) শ্রমিক ইউনিয়নের ( রেজি: নং ১২৭৫/৯৮ খুলনা ) ত্রিবার্ষিক নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. শেখ সাইদুর রহমান, সদস্য সচিব শেখ আব্দুস সোবহান খোকন ও সদস্য এড. মোঃ সাহেদুজ্জামান স্বাক্ষরিত চুড়ান্ত নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়। গত ৯মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ২৫টি পদের মধ্যে ১৯টি পদে বকুল-বারী পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়।


চুড়ান্ত নির্বাচনী ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ বকুল মোড়ল ১১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। কার্যকরী সভাপতি পদে মোঃ মনিরুল ইসলাম ১১৮০ ভোট এবং সহ-সভাপতির দুটি পদে আব্দুল মুজিদ ৯২৬ ভোট এবং মোঃ আদম আলী ৮৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল আজিজ বাবু ১৪১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম ১২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদকের দুটি পদে শেখ ইয়াছিন আলী জুয়েল ৮০৬ ভোট এবং মোঃ আল আমিন ৫৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম ১২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোশারফ হোসেন ৭৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


কোষাধ্যক্ষ পদে তাহেজুল হাসান বাবুল ৯২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ১১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-প্রচার সম্পাদক পদে মোঃ সাইফুর ইসলাম ৮৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসেন সেজি ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-দপ্তর সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম ১০৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


সড়ক সম্পাদক পদে মোঃ জিয়ারুল ইসলাম ১০৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সড়ক সম্পাদক পদে মোঃ সাজু গাজী ১১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মোঃ ইদ্রিস আলী ৮৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. নুর আলী গাইন নুরু ১০৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


ছয়জন কার্যকরী সদস্য পদে মোঃ মহিদুল ইসলাম ১০৭৩ ভোট, মোঃ হজরত আলী ৭৩৩ ভোট, মোঃ সাইফুল ইসলাম ৭১৯ ভোট, মোঃ আব্দুর রাজ্জাক ৬৪১ ভোট, মোঃ ইব্রাহিম হোসেন ৫৮১ ভোট এবং মোঃ ইয়াছিন আলী ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


Tag
আরও খবর