নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বিষ্ণুপুর ইউপি মেম্বারের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

বিষ্ণুপুর ইউপি মেম্বারের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার আফছার উদ্দীনের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় এলাকাবাসী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।


সরেজমিন জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকালে বিদ্যালয় সংলগ্ন দু’টি বড় গাছ কেটে ফেলার প্রয়োজন দেখা দেয়। ঐ গাছ দু’টির মালিকানা দাবি করে স্কুল কর্তৃপক্ষ। গাছ দু’টির ডালপালা বিক্রি এবং গাছের গুড়ি দু’টি পরবর্তীতে সরকারিভাবে নিলাম করা হবে বলে সংশ্লিষ্ট কর্তপক্ষের অনুমতি সাপেক্ষে উদ্যোগ নেয়া হয়। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ান স্থানীয় ইউপি সদস্য আফছার উদ্দীন। তিনি ঐ দু’টি গাছ জেলা পরিষদের জায়গায় অবস্থিত বলে দাবি করেন এবং নিজেই বিক্রির উদ্যোগ নিতে থাকেন। 


একপর্যায়ে ইউপি সদস্য দু’টি গাছের ডালপালা ২৭ হাজার টাকা বিক্রি করেন এবং গাছের গুড়ি দু’টি স্কুল কর্তপক্ষের জিম্মায় না দিয়ে কৌশলে আত্মসাতের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসারের নির্দেশে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত ভাবে অবহিত করেন। 


এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে গাছ দু’টি জেলা পরিষদের নাকি স্কুলের জায়গায় অবস্থিত সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজল গাছের গুড়ি দু’টি এনে উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলা চত্ত্বরে সংরক্ষণ করেন। তবে প্রায় তিনমাস আগে ডালপালা বিক্রির ২৭ হাজার টাকা আফছার মেম্বার হজম করে ফেলেছেন বলে জানান স্থানীয়রা।


এব্যাপারে জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজলের নিকট জানতে চাইলে তিনি বলেন, কিছু লোকের মাধ্যমে খবর পেয়ে দু’টি গাছ কালিগঞ্জ ডাকবাংলা চত্ত্বরে এনে রেখেছি। তবে ডালপালা বিক্রির ২৭ হাজার টাকা বুঝে পাইনি। ঐ টাকা আফছার মেম্বারের কাছে আছে বলে জানতে পেরেছি। এখনও পর্যন্ত টাকা কেন দিলো না সে ব্যাপারে খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবো।


অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইউপি সদস্য আফছার উদ্দীন গাছের ডালপালা বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, ২৭ হাজার টাকা বিক্রি করলেও গাছ কাটার মুজুরি বাবদ কিছু টাকা ব্যয় হয়েছে। কিন্তু জেলা পরিষদের টাকা দীর্ঘদিন যাবত না দিয়ে নিজের কাছে কেন রেখেছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি ফিরোজ কবির কাজল এর সাথে কথা বলে বিষয়টি সুরাহা করবেন বলে জানান।


Tag
আরও খবর