টপসয়েল কাটা নীরব এক পরিবেশ বিপর্যয় ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান নোয়াখালীর বেগমগঞ্জে তিন ইট ভাটাকে অর্থদন্ড আগামী প্রজন্ম সম্ভাবনা নাকি সংকটের অশনি সংকেত? কাজী এহসানুল হক জিহাদ আমার কলম কখনো বিক্রি করবো না : শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান, গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ঝিনাইগাতীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

MIRV প্রযুক্তির অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2024 03:36:48 pm


‘মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল’ প্রযুক্তির অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা চালিয়েছে ভারত।সফল পরীক্ষা চালানো সোমবার দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


মোদি বলেছেন, ‘মিশন দিব্যাস্ত্রের জন্য আমাদের ডিআরডিওয়ের বিজ্ঞানীদের নিয়ে গর্ববোধ হচ্ছে। যা মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তির (MIRV) মাধ্যমে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট।’জানা গেছে, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের কাছেই ‘মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল’ প্রযুক্তি আছে। সেই তালিকায় এবার যুক্ত হল ভারতও। ওই প্রযুক্তির মাধ্যমে একইসঙ্গে একাধিক জায়গায় আক্রমণ চালানো যাবে। তার ফলে ভারতের সামরিক শক্তি আরও বেড়েছে।


অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০০ কিলোমিটার। ভারতের দীর্ঘমেয়াদি সুরক্ষার স্বার্থে এই মিসাইল তৈরি করা হয়। চীনের একেবারে উত্তরের অংশ, ইউরোপের একাংশ-সহ প্রায় পুরো এশিয়া মহাদেশেই ‘টার্গেট’-কে গুঁড়িয়ে দিতে পারবে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র। অন্যদিকে, অগ্নি-১ থেকে অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল ৭০০ কিলোমিটার থেকে ৩৫০০ কিলোমিটারের মধ্যে।

Tag
আরও খবর