নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা দেবহাটায় রমজানের পবিত্রতা, নিয়মিত বাজার মনিটরিং এবং বিভিন্ন জাতীয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা

সাতক্ষীরা দেবহাটায় রমজানের পবিত্রতা, নিয়মিত বাজার মনিটরিং এবং বিভিন্ন জাতীয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা দেবহাটায় রমজানের পবিত্রতা রক্ষা ও নিয়মিত বাজার মনিটরিং এবং বিভিন্ন জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহাবুবুর রহমান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ ঘোষ, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিটশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পালসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সভায় সিদ্ধান্ত হয় পবিত্র রমজানে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। খোঁলা বাজারে কেউ ইফতারি বিক্রি করলে মোবাইল কোর্টের ব্যবস্থা। বাজার ও খাদ্যের মান নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত সর্বদা তৎপর থাকবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য পেলেই আইনগত ব্যবস্থা। সেহেরি, ইফতারি, তারাবি চলাকালিন সময়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সেহেরীর পূর্বে দীর্ঘ সময় ধরে মাইক না বাজিয়ে নির্দিষ্ট সময়ে অন্য ধর্মের মানুষ, শিশু ও অসুস্থদের কথা মাথায় রেখে ধর্মীয় কর্মকান্ড পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি অন্য ধর্মের অনুষ্ঠান পালন করতে গিয়ে মুসলিমদের কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়। এছাড়া আগামী ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা, দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান ও রাত ১০ টায় সমগ্র উপজেলায় এক মিনিট বিদ্যুৎ সংযাগ বন্ধ রেখে দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগীতা, আলোক সজ্জা করা, বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও রুহের শান্তি কামনায় দোয়া, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সিদ্ধান্ত নেয়া হয়।
Tag
আরও খবর