মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

রমজানের আগে গাজা যুদ্ধের তীব্রতার কারণে ত্রাণবাহী কার্গো নৌকা প্রস্তুত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2024 11:47:47 am

 যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য খাবার বোঝাই একটি কার্গো নৌকা সাইপ্রাস থেকে যাত্রার জন্য ‘প্রস্তুত’ করা হয়েছে।
একটি এনজিও বলেছে, রমজানকে সামনে রেখে ইসরায়েলি সৈন্য ও হামাসের মধ্যে লড়াইয়ের কারণে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ত্রাণ সরবরাহে বিধিনিষেধ মোকাবেলার লক্ষ্যে সমুদ্র পথে সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে। ত্রাণ সরবরাহে বিধিনিষেধের জন্য মানবতাবাদী গ্রুপ এবং বিশ্বের সরকারগুলো ইসরায়েলকে দায়ী করেছে। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার ২৪ লাখ মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে।
রমজানের আগে লড়াইয়ে বিরতির আশা দ্রুত ম্লান হয়ে যাচ্ছে, চন্দ্র বর্ষের হিসাব অনুযায়ী রবিবার এখানে প্রথম রমজান শুরু হতে পারে।
শনিবার সম্প্রচারিত এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুদ্ধের বিষয়ে ইসরায়েলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি হচ্ছে ‘ইসরায়েলকে সাহায্য করার চেয়ে ইসরায়েলকে বেশি আঘাত করছে’।
নেতানিয়াহুর ‘ইসরায়েলকে রক্ষা করার অধিকার আছে, হামাসকে অনুসরণ করার অধিকার রয়েছে’ উল্লেখ করে বাইডেন বলেছেন, নেতানিয়াহুর ‘গৃহীত পদক্ষেপের ফলস্বরূপ নিরপরাধ জীবন নষ্ট হওয়ার বিষয়ে তাকে আরও মনোযোগ দিতে হবে’।
জাতিসংঘ বারবার দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করেছে, বিশেষ করে উত্তর গাজায় যেখানে কোনো বর্ডার ক্রসিং খোলা নেই।
বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী নাসরিন আবু ইউসেফ বলেছেন, গাজার সুদূর দক্ষিণে রাফাহতে, ‘আমরা খুব কমই পানি পেতে পারি।’
প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি এই শহরে আশ্রয় চেয়েছে, যেখানে আতাল্লাহ আল-সাতেল বলেছেন, তিনি যুদ্ধের অবসান চান।
খান ইউনিস থেকে রাফাহতে পালিয়ে আসা সাতেল বলেন, ‘আমরা খুবই ক্লান্ত নাগরিক।’
স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মস বলেছে, সাইপ্রাসের লারনাকা বন্দরে তিন সপ্তাহ আগে ডক করা তার নৌকাটি যাত্রার জন্য ‘প্রস্তুত’ কিন্তু চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করছে।
গাজার নিকটতম ইউরোপীয় ইউনিয়নের দেশ সাইপ্রাস থেকে একটি সামুদ্রিক করিডোর বরাবর এটি হবে প্রথম চালান। যা ইইউ কমিশন রবিবার খুলবে বলে আশা করছে।
ওপেন আর্মসের মুখপাত্র লরা লানুজা এএফপিকে বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ ‘২০০ টন মৌলিক খাদ্যসামগ্রী, চাল এবং আটা, টুনার ক্যান’ এর কার্গো পরিদর্শন করছে।
লানুজা বলেছেন, ইউএস দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন, যা ওপেন আর্মসের সাথে অংশীদারিত্ব করেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের এমন দল রয়েছে যারা চালানটি আনলোড করার জন্য ‘একটি ডক তৈরি’ করছে।
এদিকে, ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, গাজায় ত্রাণ আনলোড করার একটি অস্থায়ী ঘাট তৈরির জন্য সরঞ্জাম নিয়ে মার্কিন সেনাবাহিনীর একটি জাহাজ শনিবার ভার্জিনিয়ার যৌথ ঘাঁটি ল্যাংলি-ইউস্টিস থেকে রওনা হয়েছে।
পেন্টাগন শুক্রবার বলেছে, অস্থায়ী প্লাটফরম স্থাপন করতে ৬০ দিন সময় লাগবে, যা বাইডেন আগের রাতে ঘোষণা করেছিলেন।
স্থলপথে ত্রাণ সরবরাহ সীমিত থাকায় দেশগুলো বিমান থেকে ত্রাণ ফেলার দিকে ঝুঁকছে, যদিও প্যারাসুটের ত্রুটি শুক্রবার একটি সরবরাহ বিপর্যয়ে প্রাণহানি ঘটেছে।
হামাস পরিচালিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং স্থল অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৩০,৯৬০ হয়েছে, যার মধ্যে আগের দিনের হামলায় নিহত ৮২ জন।
মন্ত্রণালয় বলেছে, অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ২৩ শিশু মারা গেছে।

Tag
আরও খবর