নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ : এমপি আশু

ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ : এমপি আশু

 



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু বলেছেন, বাংলাদেশ বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা শহরের রসুলপুর মহাশ্মশান প্রাঙ্গণে সার্বজনীন শ্রীশ্রী মহাশ্মশান কালীপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষের অবদান উল্লেখ করে আশরাফুজ্জামান আশু এমপি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে। সুতরাং এদেশ কোনো অপশক্তির আস্তানা হতে পারে না। আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে।


এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের সবার মধ্যে থাকতে হবে। সাতক্ষীরা মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক ভ‚ধর চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুব পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক বাবু কমল বিশ্বাস প্রমুখ।


মহাশ্মশান কালীপূজায় পুরোহিতের দায়িত্ব পালন করছেন পরিতোষ কুমার চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক তপন হালদার।

Tag
আরও খবর