ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

শনিবার যবিপ্রবিতে ক্যারিয়ার শীর্ষক সেমিনার


যবিপ্রবি প্রতিনিধি 


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শনিবার ক্যারিয়ার বিষয়ক 'Career Development Tricks and Techniques' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিনারে মোটিভেশনাল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কাস্টমসের উপ-কমিশনার সুশান্ত পাল। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও গবেষণায় একুশে পদক প্রাপ্ত বিজ্ঞানী যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।


শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে নয় টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে যবিপ্রবি সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) ও বঙ্গবন্ধু ক্যারিয়ার ক্লাব (বিসিসি) এর যৌথ আয়োজনে ক্যারিয়ার বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হবে।


সেমিনারে কীনোট স্পিকার সুশান্ত পালের সাথে আরও উপস্থিত থাকবেন ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত ক্যাডার সুদীপ্ত বিশ্বাস। যিনি যবিপ্রবি'র ফিশারিজ এন্ড মেরীন বায়োসাইন্স বিভাগের সাবেক শিক্ষার্থী।


উল্লেখ্য যে, উক্ত সেমিনার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

Tag
আরও খবর