টপসয়েল কাটা নীরব এক পরিবেশ বিপর্যয় ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান নোয়াখালীর বেগমগঞ্জে তিন ইট ভাটাকে অর্থদন্ড আগামী প্রজন্ম সম্ভাবনা নাকি সংকটের অশনি সংকেত? কাজী এহসানুল হক জিহাদ আমার কলম কখনো বিক্রি করবো না : শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান, গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ঝিনাইগাতীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেসি-সুয়ারেসের গোলে নাটকীয় ড্র মায়ামির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 11:30:23 am

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের সঙ্গে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। জ্যাকব শাফেলবার্গের জোড়া গোলে এগিয়ে যায় ন্যাশভিল। বিরতির পর দলের ত্রাতা হয়ে আসেন লিওনেল মেসি। বাঁ পায়ের দারুণ এক গোলে ব্যবধান কমালেও নির্ধারিত সময়ে এগিয়ে ছিল প্রতিপক্ষ দল।

যোগ করা সময়ে ঝলক দেখান লুই সুয়ারেস।কানাডার উইঙ্গার শ্যাফেলবার্গ ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে নেন ন্যাশভিলকে। সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামিকে আরো একবার চমকে দেন শ্যাফেলবার্গ।৪৬তম মিনিটে দারুণ এক আক্রমণে মায়ামির রক্ষণকে পরাস্ত করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।তবে ব্যবধানটা ধরে রাখতে দেননি মেসি। এর ঠিক ছয় মিনিট পর সতীর্থদের সঙ্গে দারুণ পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষের ডি-বক্সে ডুকে পড়েন আর্জেন্টাইন তারকা। মেসির কোনা দিয়ে নেওয়া শট ডাইভ দিয়ে ঠেকাতে পারেননি গোলকিপার।

দ্বিতীয় গোলের জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয় শেষ সময় পর্যন্ত। নির্ধারিত সময় তখন শেষ। মায়ামির সমর্থকরা প্রস্তুত হচ্ছিলেন হার নিয়ে মাঠ ছাড়ার। তখন বক্সের ভেতর থেকে সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতসের ক্রসে দুই ডিফেন্ডারের মাঝে ফাঁকায় থাকা সুয়ারেস আলতো হেডে জালে জড়ান বল। ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল।