ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

বগুড়ার শেরপুর চাঁদাবাজকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড


শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে হাটের বাহিরে মাঠ পর্যায়ে আলুর চাঁদা নেওয়ার অপরাধে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক চাঁদাবাজকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুসুম্বি ইউনিয়নের আলদাদিঘী হাট এলাকা থেকে এই বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী। সে ওই ইউনিয়নের মালিহাটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, আলু উত্তোলনের মৌসুম। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা মাঠ থেকে আলু তুলছে। মাঠ পর্যায়ে ব্যপারীরা গিয়ে আলু ক্রয় করছে। হাট বাজার ব্যতিত মাঠ পর্যায়ে ১ হাজার ৫শ টাকা করে খাজনার নামে চাঁদা নেওয়ায় আলু কম দামে ক্রয়ের অভিযোগ কৃষকদের। এমন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ এ প্রকাশিত হয়েছে। চাঁদা নেওয়ার খবর জানতে পেরে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের নির্দেশে ও বগুড়া-৫ জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু চাদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে  শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী, শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আলদাদিঘী হাট এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে চাঁদা তুলতে দেখে কৃষি বিপনন আইন ২০১৮ তে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসার মামুন এ কাইয়ুম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফুর রহমান, এসআই রাকিবুল ইসলাম।

Tag
আরও খবর