নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরার শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন আয়োজন

সাতক্ষীরার শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন আয়োজন
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় ও কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন শ্যামনগরের গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। লিডার্স-এর প্রধান কার্যালয়ের নলেজ ম্যানেজমেন্ট সেন্টার ভেন্যুতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন পরিচালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আরিফুর রহমান ও প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা। নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনে দুর্যোগ কী, দুর্যোগ কত ধরনের, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগগুলো কী কী, দুর্যোগ কেন হয়, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) কাকে বলে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, ক্লাস্টার পদ্ধতিতে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি প্রণয়নের উদ্দেশ্য, নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কী, নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিকল্পনার মূল উদ্দেশ্য, দুর্যোগে নারী ও প্রতিবন্ধীরা কী কী সমস্যার সম্মুখীন হয়, দুর্যোগে প্রবীণ/বয়স্ক ব্যক্তিরা কী কী সমস্যায় পড়েন, দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের চ্যালেঞ্জ, দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের নিরাপত্তার জন্য করণীয়, নারীবান্ধব শেল্টার ম্যানেজমেন্টে আমাদের করণীয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজের মাধ্যমে উপস্থাপনা করা হয়। ওরিয়েন্টেশনের সমাপনীতে লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল অংশগ্রহণকারীদের লিডার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ওরিয়েন্টেশন থেকে শিক্ষণীয় বিষয়গুলোর যথাযথ প্রয়োগ করার অনুরোধ করেন। তিনি জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর কল্যাণে লিডার্স-এর কার্যক্রম তুলে ধরেন এবং লিডার্স-এর জন্য আগামী দিনগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন। গাবুরা ইউনিয়নের সচিব জনাব আব্দুল আজীজ বলেন, লিডার্স আজ যে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করেছে সেটি খুবই সময় উপযোগী ও প্রশংসার দাবি রাখে। ওরিয়েন্টেশন থেকে শিক্ষাণীয় বিষয়গুলোকে আমরা যদি দুর্যোগ মোকাবেলায় কাজে লাগাতে পারি তাহলে আজকের ওরিয়েন্টেশন স্বার্থক হবে। তিনি উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে দুর্যোগে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখার আহবান করেন। তিনি শ্যামনগরের গাবুরা ইউনিয়নের পক্ষ থেকে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেনকে কৃতজ্ঞতা জানান।
Tag
আরও খবর