মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দ্রুত পূর্ণাঙ্গ কাস্টমস্ হাউজ চালুর দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দ্রুত পূর্ণাঙ্গ কাস্টমস্ হাউজ চালুর দাবিতে মানববন্ধন
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দ্রুত পূর্ণাঙ্গ কাস্টমস্ হাউজ চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৪ঠা মার্চ) সকাল দশটায় ভোমরা স্থল বন্দর কাস্টমসের সামনে ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটি আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ এস এম মাকছুদ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম, ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি, রেজিঃ নং-৮৬/সাত এর ফিরোজ হোসেন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখি সমবায় সমিতি লিঃ, রেজিঃ নং-৮৭/সাত এর রেজাউল ইসলাম, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং- ১১৫৫/১১৫৯ এর পক্ষে বক্তব্য রাখেন লুৎফর রহমান, ১৭২২/১৯৬৪ এর পক্ষে বক্তব্য রাখেন আব্দুস সাত্তার জুয়েল। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দসহ ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন ভুক্ত ৮ টি সংগঠনের কর্মকর্তাবৃন্দ। দ্রুত পূর্ণাঙ্গ কাস্টমস্ হাউজ চালুর দাবি জানিয়ে বক্তারা বলেন, সব ধরনের পন্য আমদানি সহ বন্দরটি ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। কাস্টমস হাউজ দ্রুত তৈরী করে আমদানি ও রফতানি কার্যক্রম বেগবান করা সহ চাঁদাবাজি বন্ধ করারও দাবি জানান তারা। বক্তরা আরো বলেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর স্থল বন্দর সাতক্ষীরার ভোমরা বন্দর। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়া সুল্ক স্টেশনটি বন্দরে রুপান্তরিত হলেও অধ্যবদি ভোমরা স্থল বন্দরে কাষ্টম হাউজ চালু হয়নি। ফলে পুর্নাঙ্গ বন্দরের মর্যাদা পায়নি ভোমরা স্থল বন্দর। স ম আলাউদ্দিন সাহেব এ বন্দর প্রতিষ্ঠিত করেছিলেন আর এখন তার মেয়ে এমপি। ভোমরা কাস্টমস্ হাউজ বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সাতক্ষীরার ৫জন সংসদ সদস্য মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কে অবগত করে এই পূর্ণাঙ্গ বন্দর চালু করতে হবে এটায় আমাদের দাবি। ভোমরা স্থল বন্দরকে পুর্নাঙ্গ বন্দরে পরিনত করতে হলে কাষ্টম হাউজ চালুর কোন বিকল্প নেই।
Tag
আরও খবর