মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় ৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন

সাতক্ষীরায় ৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় ৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩ -২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রিকেট প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সাঈদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আব্দুল মান্নান, লুৎফর রহমান সৈকত, মীর মাহমুদ হাসান মুক্তি, ইকবাল কবির খান বাপ্পী, শিমুন সামস, শেখ হেদায়েতুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে জামালপুর জেলা দল বনাম সিলেট জেলা দল অংশ নেয়। এসময় প্রধান অতিথি বলেন, একদিন বিশ্বকাপ জয় করবে এ দেশের খেলোয়াররা। সুস্থ জীবন যাপনে খেলা ধুলার কোন বিকল্প নেই। ক্রিকেট খেলার মাধ্যমে দেশের মান বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আক্তার হোসেন।
Tag
আরও খবর