মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন নামে এক যুবক নিহত

সাতক্ষীরা দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন নামে এক যুবক নিহত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২রা মার্চ) বিকালে কুলিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী এক মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থী আহত হয়েছেন। 


নিহত যুবক দেবহাটা উপজেলা সদরের বর্তমান বাসিন্দা মোস্তফার ছেলে এবং আহত শিক্ষার্থী একই এলাকার শিক্ষক ওলিউল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, মোটরসাইকেলে ২ বন্ধু সাতক্ষীরার উদ্দেশ্য যাচ্ছিল। প্রতিমধ্যে উপজেলা কুলিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। এসময় তাদের পিছনে থাকা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।


এঘটনায় বেলাল হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আর আহত ইমন হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহামুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক (ঢাকা- মেট্রো ২০-৬২৭০) জব্দ করা হয়েছে। চালক সহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর