ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বেইলি রোড ট্রাজেডি: স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোড ট্রাজেডিতে মারা গেছেন ৪৬ জন। শনাক্তের পর শনিবার (২ মার্চ) সকালে স্ত্রী-সন্তানসহ নিহত কাস্টমস কর্মকর্তার মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে, এ নিয়ে হস্তান্তর সম্পন্ন হলো ৪৪টি মরদেহ।


হস্তান্তরের অপেক্ষায় রয়েছে আরও দুইটি মরদেহ। এদিকে, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া, তিনজনকে গ্রেফতারও করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।গ্রেফতারকৃতরা হলেন, ভবনটির নিচতলার চা-কফির দোকান ‘চুমুক’ এর দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং তৃতীয় তলার ‘কাচ্চি ভাই’র ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান।


এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের পর শুনশান নীরবতা বেইলি রোড এলাকায়। পুড়ে যাওয়া ক্ষত নিয়ে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে ভবনটি। যাত্রাপথে কৌতুহলবশত অনেকেই এক নজর দেখে যাচ্ছেন। বহুতল ওই ভবন নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ।আলো ঝলমলে বেইলি রোডের এ এক অচেনা রূপ। বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডের পর কেমন নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে আশপাশ। বহুতল এই ভবনে এখন শ্মশানের মতো নীরবতা।আগের রাতে ভয়াবহ স্মৃতি মনে করে এখনও চমকে উঠছেন অনেকে। চোখমুখ জুড়ে আতংক-এখনও পীড়া দিচ্ছে অনেককে! প্রাণ হারানো মানুষদের জন্য শোক তাদের কণ্ঠে।

আরও খবর