মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক ৩ দিনব্যাপী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) উপজেলা ডাকবাংলো চত্বরে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃৃষি অঞ্চলের জলবায়ুু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় দেবহাটা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারী  মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক কৃৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। বক্তব্য দেন সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কৃষক জাহিদ হাসান। 

অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোস্তফা মোস্তাক আহম্মেদ, মনিরুল ইসলাম, আহম্মদ সাঈদ, আফজাল হোসেন, ইব্রাহিম খলিল, জাহিদ হোসেন, আলাউর রহমান সিদ্দিকী, আবুল কালাম আজাদ, ইউনুস আলী সহ কৃৃষক-কৃৃষাণীরা। এসময় কৃৃৃষিতে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে লবন প্রতিরোধ করে সবজি, মসলা, ফল, উৎপাদন, সর্জন পদ্ধতি, রিলে চাষ, পলিমালচ, অগভীর রিজ-ফারো, টাওয়ার ও বস্তা পদ্ধতি, পুষ্টি গ্রাম, কৃৃষিপণ্য ও যন্ত্রপাতির ১০ টি স্টল প্রদর্শন করা হয়। এতে বিশাল পেঁপে প্রদর্শন করে কামটার জাবেদ সরদার, বিশাল শালগম প্রদর্শন করে কাজিমহল্যার নজরুল ইসলাম, ওলকপিতে চাঁদপুরের আব্দুল গফ্ফার, বারী বেগুন-১২ তে দেবীশহরের আরিজুল ইসলাম, মানকচুতে এনামপুরের রাহাত আজাদ নার্সারি ফলের প্রদর্শনীতে পুরস্কার প্রাপ্ত হন।

Tag
আরও খবর