নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় মানবপাচার উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের শীর্ষক প্রকল্প এর অবহিতকরন সভা

সাতক্ষীরায় মানবপাচার উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের শীর্ষক প্রকল্প এর অবহিতকরন সভা
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরাতে ‘আশ্বাস-মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য’ শীর্ষক প্রকল্প এর প্রকল্প অবহিতকরন সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ সরোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, উইনরক ইন্টারন্যাশনাল এর সিনিয়র ম্যানেজার ওমর ফারুক, পলিসি এ্যাডভোকেসি স্পেশ্যালিস্ট, মৃন্ময় মহাজন, ফিল্ড অফিসার, মাসুদুল হাসান এবং অগ্রগতি সংস্থা’র আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ মাহবুবুর রহমান। সভায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার ৭০০ জন মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের মর্যাদা ও কল্যান পূনরুদ্ধার করা, এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের মনোসামাজিক কাউন্সিলিং, শারিরীক চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও কর্মমূখী বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সামাজিক অবস্থান ও মর্যাদা পুন:প্রতিষ্ঠা করা এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা প্রকল্পের মূল লক্ষ্য। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের দ্বারা বাস্তবায়িত, ৭টি সহযোগি সংগঠনের মাধ্যমে বাংলাদেশের ১০টি জেলায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। সাতক্ষীরায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ এবং শ্যামনগর উপজেলায় কাজ করছে। ২০২৭ সালের মে মাস পর্যন্ত এই প্রকল্প অব্যাহত থাকবে। ইতিমধ্যে উইনরক ইন্টারন্যাশনাল গত ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলাসহ বাংলাদেশের ৫টি জেলায় আশ্বাস প্রকল্পের আওতায় ৪ হাজার ৫০০ জন পাচারের শিকার নারী এবং পুরুষকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে মর্যদা পুন:প্রতিষ্ঠার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করেছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিবৃন্দ এবং আশ্বাস প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর