ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নবীনদের বরণ করে নিলো বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের (বশেমুরবিপ্রবি  বিজ্ঞান ক্লাবের)  নতুন সদস্যদের জন্য আজ ২৮ শে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪২০ নম্বর রুমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা  হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড.এ.কিউ.এম মাহবুব। বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপ- উপাচার্য  প্রফেসর ড.সৈয়দ সামসুল আলম, ট্রেজারার প্রফেসর ড.মোঃ মোবারক হোসেন স্যার।  


এছাড়াও বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি বিজ্ঞান  ক্লাব এর প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  এবং এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মোঃ কামরুজ্জামান  স্যার, বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক  এবং ছাত্র উপদেষ্টা ড.মোঃ শরাফত আলী স্যার,  এফএমবি বিভাগের সহকারি অধ্যাপক   এবং ক্লাবের উপদেষ্টা ড.নেয়াজ আল হাসান স্যার , পুরকৌশল বিভাগের  প্রভাষক এবং ক্লাবের উপদেষ্টা অহনা আরেফিন ম্যাম, এবং  এসিসিই বিভাগের প্রভাষক এস.এম.ফজলে রাব্বি স্যার।


 নবীন বরণ অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারপর তাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উপহার দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু উপহার ছিলো শুভেচ্ছা কার্ড, মেহগনি কাঠের তৈরি চাবির রিং, বাঁশের তৈরি কলম। তন্মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল উপহার হিসেবে দেওয়া বিভিন্ন গাছের বীজ (সিড)। 


এছাড়া একুশে ফেব্রুয়ারিতে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত 'অমর একুশে কুইজ প্রতিযোগিতা-২০২৪' এর চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ-দের পুরস্কার দেয়া হয়। 


ক্লাবের সভাপতি সাদমান বিন কাউসারের  সভাপতিত্বে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।

Tag
আরও খবর