মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

কলারোয়ায় ৫০ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

কলারোয়ায় ৫০ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৫০জন নারী উদ্যোক্তাদের নিয়ে পণ্যের বিবরণ, ছবিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার,ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। কলারোয়ায় ৫০ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য মার্কেটপ্লেস পরিচালনা, উদ্যোক্তা তৈরিসহ নানান তথ্য পরামর্শ দেন প্রশিক্ষকরা। বুধবার (২৮ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টার সময় উপজেলা অফিসার্স ক্লাবের কক্ষে বিশেষ বৈঠকে সরকারি ই-কমার্স মার্কেটপ্লেস ‘লাল সবুজ ডটকম’ সম্পর্কে নারী উদ্যোক্তাদের অবহিত করা হয়। বৈঠকটিতে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কমার্স প্রশিক্ষক মোহাম্মদ মোশাররাফ হোসেন, তথ্য সেবা কেন্দ্রের সহকারী ইরিনা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, নাসরিন নাহার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য সেবা কর্মকর্তা অনিমা রানী। তথ্য সেবা কেন্দ্র জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার তথ্য-আপা প্রকল্পের উদ্যোগে পরিচালিত ই-কমার্স প্লাটফর্ম ‘www.laalsobuj.com’।দেশের গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য সরকারি ই-কমার্স মার্কেটপ্লেস। প্রতিটি উপজেলায় গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এটি কাজ করছে। নারীরা তাদের উৎপাদিত পণ্য তথ্যকেন্দ্রের মাধ্যমে এই মার্কেটপ্লেসে বিক্রয় ব্যবস্থা করতে পারবেন। এগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বর্তমান সময়ে নারীদের এগিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। একজন উদ্যোক্তা নিজ চেষ্টা এবং অদম্য আত্মবিশ্বাসের মাধ্যমে সাবলম্বিন হতে পারে। এছাড়াও দেশের উন্নয়ন ও গঠনের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।এছাড়াও নারী উদ্যাক্তাদের বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন। উদ্যাক্তারা তাদের বানানো পণ্য গুলো উপস্থাপন করেন।
Tag
আরও খবর