মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

শাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত


স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।


এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শিক্ষাভবন সি এর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের চেতনা ৭১, ইউসি সেন্টার, গোলচত্বর ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিটা বিভাগের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানগত ত্রুটির কারণে গুরুত্বপূর্ণ কাজে ভুল হয়। এজন্য আমাদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ গবেষণায় দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম অর্জন করছে।’

উপ উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ‘পরিসংখ্যান একটি ব্যবহারিক বিষয়। ব্যবহারিক পড়াশোনা হওয়ায় এই বিভাগের শিক্ষার্থীরা বেকার থাকে না। এজন্য শিক্ষার্থীদের তথ্যবহুল ও বাস্তবভিত্তিক  কাজ করতে হবে। আমাদের প্রতিপাদ্য হোক পরিসংখ্যান শিখবো এবং সত্য তথ্য ব্যবহার করবো।’

কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘সর্বক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই অবগত। আশাকরি, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের পরিসংখ্যান নিয়ে কাজ করতে আগ্রহী করে তুলবে।’

সংক্ষিপ্ত আলোচনা সভায় বিভাগটির অধ্যাপক ড. অহিদ উল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তাজউদ্দীন।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

২ ঘন্টা ২৬ মিনিট আগে