নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কলারোয়ায় অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে উপজেলা সমাজসেবা অফিসঃ ফ্রি সেবা পাচ্ছে ২৫২৪৩ ব্যক্তি

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা কলারোয়ায় ভালোবাসা দিয়ে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা সমাজসেবা অফিস। এই উপজেলায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ক্যান্সার, কিডনী লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান, প্রতিবন্ধিতা সনাক্তকরণ ও কার্ড প্রদান, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে গরীব রোগীদের সহায়তা প্রদান, দরিদ্র/অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান সহ ৫৪ প্রকল্প সেবা দেয়া হয়। প্রতিবছর ক্যান্সার রোগীদের এ উপজেলা থেকে ২০ লাখ টাকা দেয়া হয়। এবিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ বলেন- সরকারী কর্মচারী হিসাবে রাত দিন ২৪ ঘটনায় অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছি। অফিস শেষে বাড়ীতে থাকলেও অসহায় মানুষ ফোনের মাধ্যমে সেবা নিচ্ছে। তিনি আরো বলেন-কলারোয়া পৌর সদরসহ উপজেলার ১২টি ইউনিয়নে বয়স্ক ভাতা পাচ্ছে-১৩ হাজার ২শ, ২৮ জন, বিধবা ভাতা পাচ্ছে-৭ হাজার, ৪শ, ৭২জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে-৪ হাজার, ৫শ, ৪৩ জন। মোট-২৫ হাজার, ২শ, ৪৩ জনকে সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন-উপজেলায় সমাজসেবা অফিস ২৫হাজার মানুষকে নিয়মিত ভাবে সেবা দিয়ে যাচ্ছে। তিনি সমাজসেবা অফিসের কার্যক্রমকে স্বাগত জানান। তালা-কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন বলেন-উপজেলায় ২৫ হাজার ২শ ৪৩ জন ব্যক্তি নিয়মিত ভাবে সেবা নিচ্ছেন। সব মিলে সমাজসেবা অফিস কলারোয়ায় ভাল সেবা দিয়ে যাচ্ছে।
Tag
আরও খবর