বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

তালতলীতে সাফিয়া হত্যার রহস্য উম্মচন

বরগুনার তালতলীতে জমিজমার জন্য আপন খালাকে হত্যা করে কানের রিং বিক্রি করে সহযোগি খুনিকে পালাতে সহযোগিতা করেন মালেক (৩৮) নামের এক গ্রাম পুলিশ। এ ঘটনায় সকালে মালেককে (৩৮) গ্রেফতার করে বরগুনা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন পরে হত্যার রহস্য উম্মচন হওয়ায় সঠিক বিচারের দাবি পরিবারবের। 

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কচুপাত্রা বাজার থেকে তাকে গ্রেফতার করে বরগুনা গোয়েন্দা পুলিশ। এর আগে গতকাল শুক্রবার রাতে হত্যাকান্ডের প্রকৃত অপরাধী করিম খাঁনকে মংলা পৌরসভা এলাকা থেকে আটক করা হয়।

জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া এলাকায় গত বছরের ৩ এপ্রিল সোমবার রাতে সন্তানের পায়ের নুপুর তৈরি করার টাকা জোগাড় করতে  বাড়ি থেকে বের হলে সেই থেকে নিখোঁজ থাকেন সাফিয়া বেগম। ৫ই এপ্রিল বুধবার দুপুরে দক্ষিণ নলবুনিয়ার একটি খালে ওই নারীর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এই পরিকল্পিত হত্যাকে লুকানোর জন্য আপন মামা ইউনুস চৌকিদারকে বাদী করে প্রতিপক্ষের ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন গ্রাম পুলিশ আঃ মালেক। এতে সোনা মিয়া,জাফর, সিদ্দিক ও ফারুক ঘরামীকে আসামী করা হয়। সাফিয়া খাতুন হত্যার রহস্য উন্মোচন করতে গত বছরের জুনে মামলাটি তদন্ত করতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশকে আদেশ দেয় আদালত। গোয়েন্দা পুলিশ নিহত সাফিয়ার বিভিন্ন তথ্য জানতে গিয়ে তার ঘনিষ্ঠ ও নির্ভরশীল ব্যক্তির মাধ্যমে জানতে পারেন ঘটনার পর থেকে  করিম খাঁ নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে পেতে বিভিন্ন ভাবে চেষ্টা চালানোর পর গতকাল শুক্রবার মংলা পৌরসভা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে করিম খাঁনের স্বীকারোক্তি অনুযায়ী এই হত্যাকা-ের মূল হোতা আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। 

ডিবিকে করিম খান জানায়,মালেকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল সাফিয়া বেগমের। সেই জমি দখল করতে আমাকে ৪০ হাজার টাকায় ভাড়া করেন মালেক। পরে সাফিয়া বেগম সন্ধার দিকে তার বাড়ির সামনে আসলে পাশের সূর্যমুখী ক্ষেতের নিয়ে যাই। সেখানে মুখ চেপে শ্বাসরোধ করে আঃ মালেক ও করিম খানের সহায়তায় সাফিয়া বেগমকে হত্যা করে খালে পুঁতে রাখা হয়। পরে আঃ মালেক নিহত সাফিয়ার কানে স্বর্ণের রিং বিক্রি করে ২০ হাজার টাকা দেয় ও ভারতে পালিয়ে যাওয়ার জন্য আরো ৫ হাজার টাকা দেয়। বাকী ১৫ হাজার টাকা আর দেয় নাই। আমি যেন ভারতে পালিয়ে যাই । 

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, বিভিন্ন সোর্স ও ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে তালতলীর সাফিয়া বেগম হত্যাকান্ডের প্রকৃত অপরাধী করিম খাঁ কে আটক করা হয়। তাকে জিজ্ঞেসাবাদ করার পর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী গ্রাম পুলিশ আঃ মালেক পালিয়ে যাবার সময় আজ সকালে কচুপাত্রা বাজার থেকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা করা হচ্ছে।

Tag
আরও খবর