সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইগাতীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিং উপাই এর মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবন ভিত্তিক আলোচনা ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, উপজেলা চেয়াম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পিআইও আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা শ্রী বিশ্বজিৎ রায়, মিজানুর রহমান মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ। ভিডিও কনফারেন্স শেষে ইউএনও’র সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর স্মৃতিচারণ তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৭ জন দুঃস্থ ও অসহায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন ও ৫ জন নারীকে মোবাইল ব্যাংকিং উপাই এর মাধ্যমে প্রত্যেককে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

Tag
আরও খবর