সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পঞ্চগড়ে অনুপ্রবেসকারী ভারতীয় বুনো হাতির আক্রমনে একজনের মৃত্যু।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে আসা বন্যহাতির আক্রমণে নুর জামান (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে৷

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে ২টি বন্য হাতি ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট ভেঙে ৭৩৫ (৩ এস) পিলার বরাবর বাংলাদেশী ভূখন্ডে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ইসলামবাগ এলাকা দিয়ে অনুপ্রবেশ করে তিরনইহাট ইউনিয়ন হয়ে সকাল অনুমান ৮.০০ টার সময় বাংলাবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে অবস্থান নেয়। ওই এলাকায় দিনভর হাতি দু'টি অবস্থান করে৷ বিকেলের দিকে ভুট্টা খেত থেকে বের হয়ে হাতি দু'টি পার্শ্ববর্তী চা বাগানের দিকে গেলে হাতি তাড়ানোর জন্য স্থানীয় মানুষজন এগিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে হাতি মানুষজনের দিকে তেড়ে আসে৷ এসময় অনেকে দৌড়ে পালিয়ে গেলেও নুর জামান পড়ে যায় এবং হাতির আক্রমণের শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়৷ জানা গেছে, মৃত নুর জামান জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে ৷ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রহিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়৷ এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷ 

লোকালয়ে ভারতীয় বুনো হাতির খবর পেয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় উক্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনসাধারণকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেয়াসহ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। তেঁতুলিয়া বন বিভাগের বিট কর্মকর্তা নুরুল হুদা বলেন, আমরা খবর পেয়ে সকাল থেকে এখানে অবস্থান করছি। হাতিকে যেন কেউ বিরক্ত না করে তার জন্য আমরা মাইকিং করে জনগণকে সচেতন করছি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারফত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মাধ্যমে ভারতীয় বন বিভাগকে বার্তা পাঠানো হলে বিকাল অনুমান ৩.০০ টার সময় মেইন পিলার ৭৩০-এ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফ এর সাথে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার, ও উভয় দেশের বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকে ভারতীয় বন বিভাগের হাতি উদ্ধার বিশেষজ্ঞ দল সীমানা পেরিয়ে এসে হাতি দু’টি উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুমতির আবেদন করেন। বিষয়টি পঞ্চগড় জেলা প্রশাসকের উদ্যোগে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হলে ‘বাংলাদেশ ভারত আন্ত:সীমান্ত হাতি সংরক্ষণ প্রটোকল ২০২০’ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনা মোতাবেক অনুপ্রবেশকৃত হাতি দু’টি ভারতে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। 

ভারতীয় বন বিভাগের হাতি উদ্ধার বিশেষজ্ঞ দলের সহযোগিতায় উভয় দেশের সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার এক পর্যায়ে রাত অনুমান ৯.০০ টার সময় ৪৪৮ নং পিলার বরাবর কাঁটাতারের বেড়ার গেট ভেঙে ভারতের ফাঁসিদেওয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় হাতি দু’টি ভারতে প্রত্যাবর্তন করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আরও খবর