শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

বরিশালে জাতীয় গণিত অলিম্পিয়াডে ববি প্রথম স্থান অর্জন


ববি প্রতিনিধি


বরিশালের ১৪তম জাতীয় গণিত অলিম্পিয়াডে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রথম স্থান অর্জন করেন।প্রতিযোগিদের মধ্য থেকে ১০জনকে চূড়ান্ত মনোনীত করা হয়।এরমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম ও দ্বিতীয় স্থান সহ মোট ছয়জনকে চূড়ান্ত মনোনীত করেন।


শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়।

গণিত অলিম্পিয়াডের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অধ্যাপক ড. আব্দুল মাসুদ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী,

সিএসই অনুষদের ডিন অধ্যাপক বেল্লাল হোসেন,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির(আইইউটি) সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।


সকালে একাডেমিক ভবনের সামনে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদে গণিত বিভাগের তত্ত্বাবধানে অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়।দুপুরে প্রতিযোগিতায় অংশ নেন স্মাতক চলমান শিক্ষার্থীরা।


অলিম্পিয়াডে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান সাইদুর রহমান আরিফ,দ্বিতীয় স্থান মোঃ রাকিন আসিফ আলমাস,ষষ্ঠ প্রিয়াঙ্কা মল্লিক,সপ্তম মোঃ বুলবুল মোল্লা, অষ্টম জাকিয়া আক্তার রিভা ও দশম স্থান অধিকার করে গৌতম বাড়ৈ।এরা সবাই ববির গণিত বিভাগের শিক্ষার্থী।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তৃতীয় স্থান রিদুয়ান আহমেদ,চতুর্থ নুর মোহাম্মদ নাইম,পঞ্চম মোহাম্মদ আল-মুজাহিদ ও দশম স্থান অধিকার করে হাসান আহমেদ।এরা সবাই পবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলীর শিক্ষার্থী। বরিশাল বিভাগের অনার্স পড়ুয়া কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করার সুযোগ পায়।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভালো করছে এটা আমাদের আনন্দিত করে। তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়াটাই হলো আমাদের মূল কাজ।শিক্ষার্থীদের এধরনের সাফল্যে সব সময় আমি গর্ববোধ করি।যেকোন প্রয়োজনে শিক্ষার্থীরা আমার পাশে পাবে।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, "শিক্ষার্থীদের ভালো করায় আমি আসলেই খুব খুশি এবং আনন্দিত। আমি আশা করি এদের নিয়ে ঢাকায় যে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে সেখানেও তারা সফলতা অর্জন করবে।



Tag
আরও খবর