ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

শেরপুরে নারী-পুরুষ ও শিক্ষার্থী রাস্তা রক্ষায় মানববন্ধন


শেরপুর (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের রাস্তা রক্ষার দাবিতে প্রায় ১ হাজার নারী পুরুষ ও শিক্ষার্থী রাস্তায় দাঁড়িয়ে হাতে হাত রেখে শুক্রবার সকাল ১১টায় উপজেলার গোড়তা গ্রামে তারা মানববন্ধন করে। 

মানবন্ধনে তারা জানান, স্বাধীনতার পর থেকে গোড়তা গ্রামে যাওয়ার জন্য তেমন উপযুক্ত কোন রাস্তা তৈরী হয়নি। বিভিন্ন জনপ্রতিনিধি ভোটের সময় গিয়ে প্রতিশ্রæতি দিয়ে আসলেও রাস্তাটি হয়নি। রাস্তা না থাকায় ওই গ্রামে লাগেনি উন্নয়নের ছোঁয়া। গত প্রায় ১ মাস পূর্বে স্থানীয়দের নিয়ে গ্রামবাসী মিটিং করে। পরে ওই মিটিংএ তারা গোড়তা হতে চৌমহুনী টু ছোনকা রাস্তার সাথে সংযুক্ত করার জন্য যে জমি লাগবে, সেই জমির মালিকদের থেকে দান বা ক্রয় করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। সেই মোতাবেক ১ হাজার ২৩০ ফিট দুরুত্ব রাস্তাটি শ্রী কদুনাথ, মুক্তার রহমান, মুরাদ রহমান, শ্রী অমল চন্দ্র সরকার, সবুজ মন্ডল, মাসুদ রানা, মহাব্বত মন্ডল, সুকামার চন্দ্র, রবিন্দ্রনাথ, মোখলেছুর রহমান জমি দান করে তখন গ্রামবাসী রাস্তা তৈরী করে। এই রাস্তার মধ্যে হেমন্ত মাষ্টার নামের এক জমির মালিকে প্রায় ৮ শতক জমি রাস্তার মধ্যে যায়। তখন গ্রামবাসীরা ওই ৮ শতক জমির জন্য বাজার অনুয়ায়ি রাস্তার জন্য ক্রয় করে নিতে চাইলেও সে বিক্রয় না করার সিদ্ধান্ত জানান। এ নিয়ে গ্রামবাসী ও ওই মাষ্টারের গ্রæপের সঙ্গে ব্যাপক উত্তোজনা বিরাজ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রাখে। 

এ বিষয়ে গ্রামবাসী আশরাফুল, সবুজ, সন্তোষ, শয়ন, রগু, খগেন্দ্রনাথ জানান, আমাদের প্রাণের দাবি যে রাস্তা হয়েছে এটা রক্ষা করা। রাস্তা না থাকায় আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারেনা। রোগীকে আমরা কষ্ট করে জমির আইল দিয়ে নিয়ে যায়। বর্ষা মৌসুমে একহাটু পানির মধ্যে দিয়ে চলাচল করতে হয়। কৃষি আবাদ বাড়ীতে তুলতে পারিনা অন্যের বাড়িতে তুলতে হয়। 

গ্রামবাসী নূরুল ইসলাম, শ্রী কুমার, বাবলু মিয়া, সোবাহান হোসেন জানান, ১৬ জন রাস্তার জন্য জমি দান করেছে। হেমন্ত মাষ্টার নামের এক জমির মালিকে প্রায় ৮ শতক জমি রাস্তার মধ্যে যায়। তখন গ্রামবাসীরা ওই ৮ শতক জমি বাজার অনুয়ায়ি রাস্তার জন্য ক্রয় করে নিতে চাইলে সে বিক্রয় না করার সিদ্ধান্ত জানায়।

এ বিষয় হেমন্ত মাষ্টার বলেন, আমার ১০ শতক জমি গেছে। কিন্তু আমাকে কোনকিছু না জানিয়ে গত ৭ জানুয়ারি তারা আমার জমির মধ্যে দিয়ে রাস্তা করেছে। আমি প্রশাসনের আশ্রয় নিয়েছি। এখন পর্যন্ত কোন শুরহা হয়নি।

ভবানীপুর ইউনিয়ন চেয়রম্যান আবুল কালাম আজাদ বলেন, হেমন্ত মাষ্টারকে না জানিয়ে জমির মধ্য দিয়ে রাস্তা তৈরী করেছে গ্রামবাসী। পরে সে থানায় অভিযোগ দিয়েছে। গ্রামবাসিকে নিয়ে বসে বিকল্প রাস্তা তৈরী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেটা গ্রামবাসী মানেন না। এজন্য দখল মুক্ত করে যার যায়গা তাতে ফিরিয়ে দেওয়ার জন্য গ্রামবাসীকে বলা হয়েছে। ।

এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, হেমন্ত মাষ্টারে জমির মধ্যে দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরী করে নেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Tag
আরও খবর