ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সীমান্তে আমাদের বিজিবির ফোর্স বাড়িয়েছি। আমাদের কোস্ট গার্ড, পুলিশ ও নৌবাহিনী সজাগ রয়েছে। মিয়ানমার থেকে কেউ বাংলাদেশ অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না।


১৬ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু আরাকান আর্মি নয় গোটা মিয়ানমারে বিভিন্ন গ্রুপ যুদ্ধে লিপ্ত রয়েছে। আরাকান আর্মির গোলাগুলির শব্দ আসছে, সেটা সত্য। ওখানকার সরকারি বাহিনী বিজিবি এবং সরকারি অন্যান্য লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে এসেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির একটি কথা ছিল, ফ্রেন্ডশিপ উইথ অল, ম্যালাইজ উইথ নান; আমরা এই নীতি অবলম্বন করছি। তারা যতই গোলাগুলি করুক, তাদের প্রতিবাদ করছি, আমরা তাদের এখানে ঢুকতে দিচ্ছি না। পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র বিজিবি উদ্ধার করেছে। এগুলো হয়তো আরাকান আর্মি হয়তো কোনো মোটিভ থাকতে পারে। তাদের সবাইকে বিজিবি আটক করেছে।


মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে গ্রামীণ পরিবারের কয়েকটি ফ্লোর জবর দখল ও পুলিশ কাছে আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস; এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনের বাইরে আমরা কিছু করতে পারি না। ড. ইউনূসের ব্যাপারটি সম্পূর্ণ আদালতের ব্যাপার। আদালতের নির্দেশনা যেভাবে এসেছে, সেভাবে কাজ হচ্ছে। এর বাইরে সরকার কিংবা পুলিশ কিছু করছে না।


আসাদুজ্জামান খান বলেন, নির্বাচন কমিশনের মাধ্যমে নিরাপত্তা বাহিনী সারা দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর একটা স্ট্রং ভূমিকা রয়েছে। দেশবাসী ও সারা পৃথিবী সেটি দেখেছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে।

আরও খবর