নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা তালা উপজেলায় শহীদ মিনার নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে

সাতক্ষীরা তালা উপজেলায় শহীদ মিনার নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে


সাতক্ষীরার তালা উপজেলায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার নির্মাণ করা হয়নি। ১৯৫২ সালে মায়ের ভাষায় কথা বলার জন্য জীবন বিলিয়ে দেওয়ার ৭২ বছর পরও শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। তালা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭০ মাধ্যমিক বিদ্যালয়, ৩৫ মাদ্রাসা, ১৩ মহাবিদ্যালয় ও ২১১ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৯টি স্কুল ও মাদ্রাসা এবং ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন বলেন, ‘বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামের সূতিকাগার ভাষা আন্দোলন। আমাদের দুর্ভাগ্য যে ভাষা আন্দোলনের ৭২ বছর পার হলেও তালা উপজেলাসহ দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মিত হয়নি। কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার বলেন, সরকারের কাছ থেকে অনুদান নিয়ে শহীদ মিনার নির্মাণের চেষ্টা করা হবে। তবে শহীদ মিনার না থাকলেও সকল ধরণের জাতীয় দিবস বিধিমোতাবেক পালন করা হয়ে থাকে।


তালার আটারুই বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দীন বলেন, কয়েক দফা সরকারের পক্ষ থেকে চাহিদাপত্র নিলেও কোনো বরাদ্দ আসেনি। সে কারণে শহীদ মিনার স্থাপন করা হয়নি। তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম জানান, ২১১টি প্রাইমারি স্কুলের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৪০টি। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরী করার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি দেওয়া আছে। কিন্তু কোন বরাদ্দ না থাকায় শহীদ মিনার করা সম্ভব হয়নি।


তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ জানান, জায়গা সংকটের কারণে কিছু কিছু স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হয়নি। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রæত শহীদ মিনার নির্মাণ করা হবে। যেন স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সে সকল প্রতিষ্ঠানের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শহীদ মিনার না থাকলেও সকল প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

Tag
আরও খবর