মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পাবিপ্রবি'তে ' শেখ রাসেলের জন্মদিন' উদযাপন

শ্রদ্ধাঞ্জলী অর্পন



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীতে ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। 

যথাযোগ্য মর্যাদায় ১৮ অক্টোবর রোজ মঙ্গলবার দিবসটি উদযাপন করেছেন পাবিপ্রবি প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ এ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন। আরও শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রক্টর অফিস ও ছাত্র উপদেষ্টা দপ্তর। 


রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম’র সঞ্চালনা করেন। এরপর দোয়া পরিচালনা করা। 

উল্লেখ্য, উক্ত  দিবসটি উপলক্ষে  উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় লেকের পাশে ৬ টি বৃক্ষ রোপণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।


এসময় দিনটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জন্মদিন মানে আনন্দ, কেক কাটা। কিন্তু আজকের দিনটিতে আমরা আনন্দের পাশাপাশি শোকে মুহ্যমান। ১৫ আগস্ট শেখ রাসেল এক নারকীয় হত্যাকান্ডের শিকার হন। সেদিন ইতিহাসের মর্মান্তিক ঘটনা সংঘটিত না হলে, তিনি হতে পারতেন একজন দেশ প্রেমিক নেতা, একজন প্রসিদ্ধ গবেষক। জাতিকে নেতৃত্ব দিতেন। এমন সম্ভাবনাকে আমরা নষ্ট করেছি। শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত ,প্রাণবন্ত নির্ভীক। এদেশের সকল শিশুর মধ্যে বেঁচে থাকবেন রাসেল। তাঁর জম্মদিনে আমরা এই নারকীয় হত্যার প্রতিবাদ জানাই।


উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বলেন, সমাজ বিবর্তনের কালে কালে বিভিন্ন দেশে রাষ্ট নায়কদের হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে একটি দেশের মানচিত্র বদলে ফেলার চেষ্টা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি, উল্টো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে।। শেখ রাসেল নির্মমতার প্রতীক। এই জাতি তাঁকে সারাজীবন মনে রাখবে।


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৫৮ বছর। তিনি আমাদের মাঝে থাকলে বাঙালি জাতি পেত একজন দেশ প্রেমিক মহানুভব নেতা।

আরও খবর