নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লেখাপড়ার বিকল্প কিছুই নেই, নবনির্বাচিত এমপি


সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, এসএসসি ২০২৪ সালের বিদায়ী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ১২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন থাকলে সঠিক গন্তব্যে পৌছাতে পারবে। তোমরায় আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। গুরুজনকে সম্মান করতে হবে। তাদের দোয়া ও মনোযোগসহকারে লেখা পড়া করলে জীবনে সফলতা অনিবার্য। তিনি আরও বলেন, লেখাপড়ার বিকল্প কিছু নাই। সকল চিন্তা বাদ দিয়ে লেখা পড়া করতে হবে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম (শামীম)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মশিউর রহমান বাবু, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, মোহাম্মদ আলী সুজন।


এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান বিপুল, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠনক আ ম আক্তারুজ্জামান মুকুল, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মন্টু সরদার, পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমির হোসেন খান, সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ারুল হাসান, সদর এমপির ব্যক্তিগত সহকারী শেখ নাঈম হাসান, সমাজ সেবক মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী, নবাগত শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসরাইল আলম।


Tag
আরও খবর