নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কলারোয়ায় সরকারি গেজেটভুক্ত স্বাক্ষর জাল করে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়ায় সরকারি গেজেটভুক্ত অফিসারের স্বাক্ষর জাল করে শরিকের সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার মাদরা গ্রামের মুনছুর সরদারের ছেলে আলাউদ্দিন। তিনি বলেন, কলারোয়ার মাদরা মৌজায় ৩০৮/৩০৯/৩০১০ ও ৩০৬ দাগসহ অন্যান্য দাগে মোট ২একর সাড়ে ৪৭ শতক সম্পত্তির মধ্যে ৪টি দাগ হতে আমিসহ মা এবং খালাদের ৫০ শতক সম্পত্তি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হলেও জাকির গং বাদী হয়ে আদালতে আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যার মামলা নং- দেং ৩৫/১৪। মামলা চলমান থাকা অবস্থায় তৎকালিন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু (বর্তমানে উপজেলা চেয়ারম্যান) ২০১৫ সালের ২২ জুন একটি আপোষ বন্টননামা করে দেন। সে সময় দুপক্ষের মারপিটের বিষয় নিয়ে আমাদের ৫০ হাজার টাকা জরিমানাও করেন। উক্ত আপোষ বন্টন নামায় জাকির ও কলিম বাদে অন্যরা টিপ সহি দেন। আমরা বাদী পক্ষ সে সময় আপোষ বন্টননামা মেনে নিলেও বিবাদী কলিম ও জাকিরগং মামলা পরিচালনা করতে থাকে। এদিকে, উক্ত মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত কাগজপত্র পর্যালোচনা করে জাকির গংয়ের বিরুদ্ধে রায় দেন। এরপর তারা আবারো দেওয়ানি আপিল ৮৯/১৮ মামলা দায়ের করে। সেখানেও পূর্বের রায় বহাল থাকে। এর প্রেক্ষিতে শান্তিপূর্ণভাবে আমাদের ৫ জন স্ব স্ব সম্পত্তি ভোগদখল করতে থাকি। পরবর্তীতে ৩শ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয় থেকে আরো একটি আপোষনামা করা হয়। সেখানে প্রত্যেকের সম্পত্তি প্রাপ্যতা অনুযায়ী বন্টন করে দেন স্থানীয় চেয়ারম্যান-ম্বেবরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলারোয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ। তিনি আরো বলেন, দুটি আপোষ বন্টননামা অমান্য করে কলারোয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের স্বাক্ষর জাল করে ভারতীয় ভলিউম বইয়ের ফটোকপি এবং দলিল সত্যয়িত করেন। কিন্তু তারা জানেন না ভারতীয় ভলিউম বই ও দলিল সত্যয়িত করা যায় না। উক্ত জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্ট কাগজপত্রসহ সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে ভ‚য়ার কেস নং (যার কে নং-৬১৬/২০০৪ এবং ৫৫০/২০০৪) উল্লেখ পূর্বক লিখিত আবেদন করেন জাকিরগং। উল্লেখিত আবেদনে ফজলু এবং বারিছনের স্বাক্ষর জাল করা হয়েছে। কারন ফজলু এবং বারিছন স্বাক্ষর করতে পারে না। বিগত সময়ে আপোষ বন্টননামায় তারা টিপ সহি দিয়েছিলেন। অভিযোগটি বর্তমানে ভ‚মি সহকারী কর্মকর্তা (নায়েব) এর কাছে তদন্তাধীন আছে। বিষয়টি আমরা অবগত হয়ে ভ‚মি সহকারী কর্মকর্তার কাছ থেকে কাগজপত্রে তুলে জানতে পারি ভলিউম বইয়ের ফটোকপিতে কলারোয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের স্বাক্ষরের বিষয়টি। তখন হারুন অর রশিদ সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ওই স্বাক্ষর আমার না। কিন্তু এ বিষয়ে তিনি ডায়েরি করা বা অন্য কোন পদক্ষেপ নেননি। তিনি স্বাক্ষর অস্বীকার করছেন অথচ কোন ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা অনেকটা সন্দিহান হয়ে পড়েছি। আমি জাল স্বাক্ষরের বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণসহ ন্যায় বিচারের দাবিতে তালা-কলারোয়া আসনের এমপি মহোদয়, সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
Tag
আরও খবর