নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

চাঁদনিমূখা স্লুইস গেট স্থানান্তর হলে বসত ভিটা হারাবে এলাকাবাসী

চাঁদনিমূখা স্লুইস গেট স্থানান্তর হলে বসত ভিটা হারাবে এলাকাবাসী


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার গাবুরা ইউনিয়নটিতে মেগা প্রকল্পের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় সেই এলাকার পানি নিস্কাশনের জন্য যে সমস্ত স্লুইস গেট আছে সেই গেটের কয়েকটি স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে গাবুরা চাঁদনিমুখা এলাকার একমাত্র স্লুইস গেটটি স্থানান্তর করতে হবে-এমন নির্দেশনা এসেছে।


এই স্লুইস গেটটি নতুন করে যে স্থানে স্থাপন করা হবে সেখানে বসত করেন বেশ কিছু পরিবার। স্থানীয়দের অভিযোগ নতুন স্থানে স্লুইস গেট হলে হারাতে হবে বেশ কিছু পরিবারের বসত ভিটা।


চাঁদনিমূখা গ্রামের আব্দুল মাজেদ হাওলাদার বলেন, আমার একমাত্র বসবাস করার জন্য এই ভিটা ছাড়া আর কিছু নেই। তবে এই গেটটি বতর্মানে যেখানে আছে সেই স্থান থেকে সরিয়ে আমারসহ বেশকিছু বাড়ির উপর দিয়ে করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের দাবী-আমরা যাতে পরিবার নিয়ে একটু বসবাস করতে পারি সে সুযোগটুকু করে দেয় কর্তৃপক্ষ।


৭০ বছর বয়সী এক নারী বলেন, আমরা সারাজীবন এ ভিটাতে বাস করে আসছি। তবে এখন নতুন করে কলগেট হবে শুনতে পাচ্ছি, তাহলে আমরা যাবো কোথায়।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডে সহকারি প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, যে স্থানে স্লুইস গেট বতর্মানে আছে এই স্থানে পরবর্তী সময়ে বেড়িবাঁধ করলে এই স্থানে আর এই গেট রাখা সম্ভব হচ্ছে না। সে কারণেই অন্যথায় সরিয়ে নিতে হচ্ছে চাঁদনিমূখা স্লুইস গেটটি।


গাবুরা ইউনিয় পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, আমার ইউনিয়নে শুরু হয়েছে মেগা প্রকল্পের কাজ। এই প্রকল্পের মধ্যে কয়েকটি স্লুইস গেট স্থানান্তর করা হবে। তবে এই গেটগুলো স্থানান্তর করা হলে বেশকিছু পরিবারকে হারাতে হবে বসতভিটা।


Tag
আরও খবর