নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

অমর একুশের বিতর্ক প্রতিযোগিতায় কালিগঞ্জ সরকারি কলেজ ও নলতা কলেজ বিজয়ী

অমর একুশের বিতর্ক প্রতিযোগিতায় কালিগঞ্জ সরকারি কলেজ ও নলতা কলেজ বিজয়ী




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার কালিগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এ কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে কালিগঞ্জ সরকারি কলেজ ও নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের অডিটোরিয়ামে সংসদীয় পদ্ধতির ইংরেজি ভাষায় অনুষ্ঠিত এ বিতর্কে স্পীকারের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।


পক্ষে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শাহারীন নিগার (মন্ত্রী), উজ্জ্বল ঘোষ (সংসদ উপনেতা) ও শ্রুতি দে (প্রধানমন্ত্রী) এবং বিপক্ষে অবস্থান করেন কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থী মাকাম মাহমুদা (হুইপ), তমালিকা দেবনাথ (বিরোধী দলীয় উপনেতা) ও জাকিয়া সুলতানা (বিরোধী দলীয় নেতা)। 


প্রতিযোগিতার বিজয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়েছে কালিগঞ্জ সরকারি কলেজ এবং শ্রুতি দে।

পরবর্তীতে নির্ধারিত বিষয়ের উপর সংসদের বিল উত্থাপন করে সরকারি দল রোকেয়া মসনসুর মহিলা কলেজ। এতে অংশগ্রহণ করে রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষার্থী স্মিতা (মন্ত্রী), সানজিদা আক্তার (সংসদ উপনেতা) এবং জান্নাত মিম (প্রধানমন্ত্রী)। বিলের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন নলতা আহছানিয়া মিৃশন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (হুইপ), রাকিবা সুলতানা (বিরোধী দলীয় উপনেতা) এবং রাইসা ইসলাম (বিরোধী দলীয় নেতা)। সরকারি দল বিরোধী দল নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ বিজয়ী হয়ে প্রতিযোগিতার ফাইনালে উন্নীত হয়েছে। সেরা বিতার্কিক নির্বাচিত হন রাইসা ইসলাম।


প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ এবং রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম।


এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সিরাজুল ইসলাম, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুন্নবী খান, মানস চক্রবর্তী, জয়ন্ত সরদার, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত কুমার মন্ডল, দেবব্রত মিস্ত্রী, নাজিম উদ্দীন আহমেদ, বিকাশ চন্দ্র মিস্ত্রী, প্রবীর দেবনাথ, মাসুদুর রহমান, প্রভাষক সোমা বিশ্বাস, আমিনুর রহমান, সাইয়েদুতুন্নেছা মুক্তা, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ।


Tag
আরও খবর