নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৩ আসন থেকে মনোনয়রপত্র সংগ্রহ করেছেন সন্ধ্যাকণ্ঠি খ্যাত, দক্ষিণবঙ্গের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জী। ৮ ফেব্রুয়ারী আওয়ামী লীগের দলীয় মনোনয়রপত্র সংগ্রহের শেষদিনে ঢাকাস্থ দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়রপত্র সংগ্রহ করেছেন। 


একজন কণ্ঠশিল্পী হিসেবে দুই বাংলায় চৈতালী মুখার্জীর আকাশ ছোঁয়া সুনাম রয়েছে। জনপিয় এই কণ্ঠশিল্পী একাধিক সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের  সহ-সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নম্বর বুধহাটা ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।   



সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেউলা গ্রামের সভ্রান্ত একটি পরিবারে তার জন্ম । তার পিতা কাত্তিক মুখার্জী একজন বর্ষিয়ান পুরোহিত ও সেবায়েত। চৈতালি মুখাজীর স্বামী টিটু চক্রবর্তী দেশের প্রখ্যাত একজন সংগীত পরিচালক ও মিউজিক কম্পোজার । 

আওয়ামী লীগ পরিবারেই চৈতালি মুখার্জীর জন্ম  ও বেড়ে ওঠা। চৈতালি মুখার্জি একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠক। চৈতালি মুখার্জীর বড় ভাই সাংবাদিক সুমন মুখার্জি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক  সম্পাদক ও সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা। 


কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জী বিগত একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়রপত্র জমা দিয়েছিলেন। একজন দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে।  

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থী হিসেবে তিনি দ্বিতীয় বারের মতো মনোনয়নপত্র জমা দিলেন। তার মনোনয়রপত্র জমা দেয়ার খবরে এলাকার মানুষ ভিষন খুশি। সাতক্ষীরা জেলাবাসী চৈতালী মুখার্জীকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চায়। 


Tag
আরও খবর