নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

পাটকেলঘাটায় দীর্ঘ ৩৬ বছরেও ৫০টি মৌজার প্রিন্টপর্চা অন্ধকারে

পাটকেলঘাটায় দীর্ঘ ৩৬ বছরেও ৫০টি মৌজার প্রিন্টপর্চা অন্ধকারে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার তালা উপজেলার দীর্ঘ ৩৬ বছরেও ৫০টি ভূমি মৌজার ফাইনাল প্রিন্টপর্চা না হওয়ায় লাখো মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে দিনের পর দিন এসিল্যান্ড অফিসে যেয়ে ধর্ণা দিচ্ছেন। এ দিকে ফাইনাল প্রিন্টপর্চা না হওয়ায় সাধারণ মানুষ জমি রেজিষ্ট্রি করতে চরম বিড়ন্বার শিকার হচ্ছেন। অন্যদিকে সরকার বছরে লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।


তালার পাটকেলঘাটায় অবস্থিত এসিল্যান্ড অফিস সূত্রে জানা গেছে ১৯৮৮ সালে সরকার তালা উপজেলার ১২টি ইউনিয়নের ভূমি জরিপের কাজ শুরু করে। তালার মোট ১৫০টি মৌজার মধ্যে ১০০টি মৌজার কাজ শেষ হয়। বাকী ৫০টি জরিপের কাজ দীর্ঘ ৩৬ বছরেও শেষ হয়নি। ঐ অবস্থায় লাল ফিতা দিয়ে ফাইল বন্দি অবস্থায় রয়েছে। আর সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষগুলো চরম ভোগান্তি পোহাচ্ছে। এবিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত নতুন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র  এমপির নিকট তদন্তপূর্বক দ্রত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


এ বিষয়ে কথা হয় খলিষখালী ভূমি কর্মকর্তা সিদ্দিকউল্লাহ জানান, খলিষখালী ও মাগুরা ইউনিয়ন মৌজার মধ্যে সবচেয়ে খলিষখালী মৌজা অনেক বড়। ১৯৬২ সালে এসএ রেকর্ড অনুযায়ী এখনও পর্যন্ত ভূমি উন্নয়ন কর ও আদায় নাম জারির কাজ চলছে। এসএ রেকর্ডগুলো দীর্ঘ দিনের পুরাতন হওয়ায় ভলিউম বইগুলো ছেড়া ও জরাজীর্ণ হওয়ায় অফিসিয়াল কাজ করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরও জানান, অবিলম্বে মৌজাগুলির গেজেট প্রকাশিত হলে অফিসিয়াল কাজ করতে সুবিধা হবে এবং জমির মালিকগণ উপকৃত হবে।


ভুক্তভোগি শাহিন আলম জানান, আমি জমি রেজিষ্ট্রি করার জন্য ভূমি অফিসে যাই। কিন্তু বাংলাদেশ সার্ভে যে রেকর্ড আছে তা দিয়ে রেজিষ্ট্রি হবে না। কারণ হিসেবে জানা গেছে, সরকার ২০২৩ সালের প্রথম মাসে উক্ত রেকর্ড দিয়ে জমি রেজিষ্ট্রি হবে না মর্মে সরকার আইন জারি করেছে। কিন্তু জমি রেজিষ্ট্রি করতে গেলে বর্তমান মিউটিশন ছাড়া সম্ভব নয়। আর মিউটিশন করতে গেলে এসএ খতিয়ানের সব দাগের ওয়ারিশদের নামে খাজনা দিয়ে চেক কাটতে মোটা অংকের টাকা গুনতে হয় পকেট থেকে। শুধু তাই নয়, মিউটিশন করতে গেলে সব মিলে প্রায় ৮-৯ হাজার টাকা নিয়ে মাঠে নামতে হয়। আর মাসের পর মাস নায়েব থেকে শুরু করে এসিল্যান্ড অফিসে হাঁটতে হাঁটতে পায়ের জুতা ক্ষয়ে যায়। তার পর মেলে একটি মিউটিশন রেকর্ড। তারপর জমি রেজিষ্ট্রি করতে পোহাতে হয় চরম ভোগান্তি। কারণ রেজিষ্ট্রি করতে যদি কোন কাগজের ক্রটি থাকে সেখানে গুনতে হয় মোটা অংকের টাকা। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ইসলামকাটি সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক রেজাউল করিম জানান, তালার খলিষখালী ও মাগুরা ইউনিয়নের প্রিন্টপর্চা না হওয়াতে সাধারণ মানুষ জমি রেজিষ্ট্রি করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। 


তিনি অবিলম্বে যেসব মৌজাগুলি প্রিন্টপর্চা হয়নি সেগুলি দ্রুত প্রিন্টপর্চা হওয়ার জন্য ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এবিষয়ে তালা উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ জাকারিয়া খান জানান, আমি মাত্র ৭-৮ মাস এই অফিসে যোগদান করেছি। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সরকার যখন প্রিন্টপর্চা আমার এখানে দিবে তখন আমি এটা বিলি করে দেব। তবে তিনি আরও জানান, এই প্রিন্টপর্চা নিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

Tag
আরও খবর