নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বানাচ্ছে জাপান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-10-2022 12:12:26 pm

ফাইল ছবি

◾ প্রবাস ডেস্ক 


বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা হারাতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফা। প্রায় অর্ধেক মাইল উচ্চতার এ ভবনটির চেয়েও দ্বিগুণ উচ্চতার ভবন নির্মাণ করতে যাচ্ছে জাপান। স্কাই মাইল নামে এ ভবনটির উচ্চতা হবে ৫ হাজার ৫৭৭ ফিট, যা দেড় কিলোমিটারেরও বেশি।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমসনাওনিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন সহনশীল শহর গড়ে তোলার অংশ হিসেবে এই ভবন নির্মাণ করা হচ্ছে। ২০৪৫ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। এই পরিকল্পনার নাম দেয়া হয়েছে ‘নেক্সট টোকিও’। স্কাই মাইল ভবনটির উচ্চতা ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের চেয়েও প্রায় পাঁচগুণ বেশি হবে।


টোকিওর সাগরপাড়ে এ প্রকল্পটি নির্মাণের দায়িত্ব পেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান লেসলি ই. রবার্টসন অ্যাসোসিয়েটস ও কন পেডারসেন ফক্স। শুধু স্কাই মাইল ভবন নয়, প্রকল্পের আওতায় একটি ছোট শহরও গড়ে তোলা হবে। 


টোকিওর সাগরপাড়ে এ প্রকল্পটি নির্মাণের দায়িত্ব পেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান লেসলি ই. রবার্টসন অ্যাসোসিয়েটস ও কন পেডারসেন ফক্স। শুধু স্কাই মাইল ভবন নয়, প্রকল্পের আওতায় একটি ছোট শহরও গড়ে তোলা হবে।



পৃথিবীর দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায়ই ভূমিকম্প, সুনামি ও অগ্ন্যুৎপাতের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটে। একারণে প্রকল্পের আওতায় স্কাই মাইলের পাশাপাশি একটি দুর্যোগ সহনশীল শহরও গড়ে তোলা হচ্ছে।



এই শহরটি বানানো হবে স্কাই মাইলকে ঘিরে থাকা ষড়ভুজাকৃতির কৃত্রিম দ্বীপে। এর জ্যামিতিক গঠন সমুদ্রের ঢেউয়ের তীব্রতা কমাতে কাজ করবে। শহরটিতে প্রায় পাঁচ লাখ মানুষের থাকার ব্যবস্থা করা হবে।



স্কাই মাইল ভবনটি হবে ৪২১ তলা বিশিষ্ট। এতে প্রায় ৫৫ হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হবে। পুরো প্রকল্পটিতে প্রচলিত পদ্ধতিতে পানি তোলার প্রয়োজন হবে না। এতে বায়ুমণ্ডল থেকে পানি তৈরির ব্যবস্থা থাকবে। ভবন থেকে প্রকল্পের অন্য জায়গায় যোগাযোগের জন্য থাকবে ইলন মাস্ক উদ্ভাবিত উচ্চগতির হাইপারলুপ পদ্ধতি। এছাড়া ভবনে ওঠার লিফটগুলো তারবিহীন হবে।


স্কাই লাইন ভবনটিতে বাণিজ্যিক ও আবাসিক সুবিধার পাশাপাশি কৃষির সুবিধাও থাকবে। এছাড়া ভবনের বাসিন্দাদের জমায়েতের জায়গা, দোকান, ব্যায়ামাগার, পাঠাগার ও স্বাস্থ্যকেন্দ্রও থাকবে।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১১৯৭ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২১২ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে