নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২


সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। শুক্রবার দিবাগত রাতে এসব জব্দ করা হয়।


সাতক্ষীরা র‌্যাব-৬, সিপিসি-১ এর এএসপি নাজমুল হক আজ বেলা ১২টায় ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫) ও চট্টগ্রামের উত্তর হালিশহর থানার আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ হোসেন (৪৫)।


র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি নাজমুল হক জানান, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটায় সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্যরা মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া সাকিনস্থ একটি দোতলা বিল্ডিং এর পূর্বে ইট সোলিং রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ৬ চাকার ট্রাকের ইঞ্জিনের মধ্যে থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য।


র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এ সময় গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ, ২টি মোবাইল, ২টি সিমকার্ড, ১টি ৬ চাকার ট্রাক (গাড়ি নং- চট্ট মেট-ট- ১১-০৯৭৫) এবং নগদ ২৮ হাজার ৯১২ টাকাসহ জব্দতালিকা মূলে উদ্ধার করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ১কোটি ১লাখ ৫০হাজার টাকা।


জব্দকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।


Tag
আরও খবর