ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন ৫ আগস্টের গণসমাবেশ সফল করতে চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা দিনাজপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার পবিপ্রবিতে এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

রতনের পরিকল্পনায় টাঙ্গাইলে বাস ডাকাতি, ধর্ষণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 10:39:37 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


টাঙ্গাইলে মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী রতন হোসেন। তার নেতৃত্বে ঘটনার তিন দিন আগে মহাসড়কে ডাকাতির পরিকল্পনা করে চক্রটি। এ চক্রের সদস্যরা পেশায় বাসের হেলপার ও গার্মেন্টকর্মী। তারা এসব পেশার আড়ালে দীর্ঘদিন সড়কে ডাকাতি করে আসছে বলে দাবি করেছে র‌্যাব। 


মহাসড়কে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১০ জনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র‌্যাব।


গ্রেপ্তাররা হলেন--রতন হোসেন, তার সহযোগী আলাউদ্দিন, সোহাগ মণ্ডল, খন্দকার মো. হাসমত আলী ওরফে দীপু, মো. বাবু হোসেন ওরফে জুলহাস, মো. জীবন, আব্দুল মান্নান, নাঈম সরকার, রাসেল তালুকদার, আসলাম তালুকদার ওরফে রায়হান। এ সময় ডাকাতিতে ব্যবহৃত ২০টি মোবাইল, ১৪টি সিম ও ক্ষুর উদ্ধার করা হয়।


রোববার র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-১২ ও ১৪-এর যৌথ অভিযানে রাজধানী ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 


র‌্যাব বলছে, ডাকাত দলে রতন, রাজা ও মান্নানের গ্রুপের ১৩ জন ছিল। রতনের পরিকল্পনায় রাজা ও মান্নান দল গোছানোর কাজ করে। গ্রেপ্তার চক্রের সদস্যদের বয়স ২১ থেকে ২৩ এর মধ্যে।


সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রতন ঘটনার তিন দিন আগে রাজা মিয়াকে বাস ডাকাতির প্রস্তাব দেয়। রাজা দলের অন্যদের সংঘটিত করার কথা বলে। পরে মান্নান, জীবন, দীপু, আউয়াল ও নুরনবীকে বিষয়টি জানান রতন। মান্নান তার সহযোগী সোহাগ, আসলাম, রাসেল, নাঈম ও আলাউদ্দিনকে নিয়ে ডাকাতিতে যোগ দেন। ডাকাতিতে রতনের নেতৃত্বে ১৩ জন অংশ নেন। 


পূর্ব পরিকল্পনা অনুযায়ী রতন গত ২ আগস্ট গাজীপুরের জিরানী বাজার এলাকায় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাসে ডাকাতির পরিকল্পনা চূড়ান্ত করে। যাবতীয় প্রস্তুতির জন্য সহযোগীদের পাঁচ হাজার টাকা দেয় রতন। পাশাপাশি ১৩ জনের দলটিকে ছোট ছোট করে ভাগ করে কাজ বুঝিয়ে দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে রতন টাঙ্গাইলের এলেঙ্গা মোড়ের একটি দোকান থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চারটি চাকু, দুটি ধারালো কাঁচি ও একটি ক্ষুর সংগ্রহ করে।


পরিকল্পনা অনুযায়ী ২ আগস্ট রাতে ডাকাত রাজাসহ চক্রের অন্য সদস্যরা সিরাজগঞ্জ রোড মোড় এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। রাত ১টার দিকে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি বাস সিরাজগঞ্জ রোড মোড় এলাকায় পৌঁছালে ডাকাত রাজা বাসটিকে থামার সংকেত দেয়। যাত্রীবেশে প্রথমে রতন, রাজা, মান্নান ও নুরনবী বাসটিতে ওঠে।


পরে আরও দুই দফায় ডাকাতচক্রের অন্য সদস্যরা বাসটিতে যাত্রীবেশে ওঠে। বাসটিতে ২৪ জন সাধারণ যাত্রী থাকায় ডাকাত চক্রের অধিকাংশ সদস্য বাসের পিছনের দিকে বসে। বাসটি বঙ্গবন্ধু সেতু এলাকা পার হওয়ার পর রতন ডাকাত দলের সদস্যদের চাকু ও ধারালো কাঁচি দেয়।


আউয়াল ডাকাত ধূমপানের কথা বলে বাসের গেটের কাছে যায় এবং অন্যদের ইশারা দিলে রাজা, রতন, মান্নান ও নুরনবী ড্রাইভিং সিটের কাছে গিয়ে চালককে মারধর করে। চালককে মারধর করে রতন বাসের নিয়ন্ত্রণ নেয়। ডাকাত দলের বাকি সদস্যরা বাসের চালক ও সুপারভাইজার, হেলপারসহ অন্য যাত্রীদের হাত-মুখ বেঁধে সিট কভার দিয়ে মুখ ঢেকে দেয় এবং যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে। শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার হন দুই নারী। 


খন্দকার আল মঈন বলেন, দুর্ঘটনার পর ডাকাত দলের সদস্যরা বাস থেকে নেমে টাঙ্গাইলের মধুপুর এলাকায় যায়। সেখান থেকে অটোরিকশায় করে মধুপুরের কুড়ালিয়া এলাকায় রতনের এক আত্মীয়ের ফাঁকা বাড়িতে গিয়ে লুট করা মালামাল নিজেদের মধ্যে ভাগাভাগি করে। পরে রতন গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আত্মগোপন করে। দলের অন্য সদস্যরা যে যার মতো আত্মগোপনে চলে যায়।


ডাকাত চক্রের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা মঈন জানান, রতন হোসেন ডাকাতির মূল পরিকল্পনাকারী। সে পেশায় গাড়ির হেলপার। তার বিরুদ্ধে আগেও ডাকাতির অভিযোগ রয়েছে।


রতন এর আগেও ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে জানান খন্দকার আল মঈন। তিনি বলেন, ২০১৮ সালে রতন নুরনবী, জীবন ও অন্যান্য কয়েকজনকে নিয়ে রাস্তা বন্ধ করে সাভার পরিবহনের একটি বাস ডাকাতি করে। ওই বাস ডাকাতির ঘটনায় রতন গ্রেপ্তার হয়ে প্রায় দেড় বছর জেলে ছিলেন। পরে জামিনে বের হয়ে ২০২০ সালে ফের নুরনবী, জীবন ও আউয়ালকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে একটি অটোরিকশা ছিনতাই করে। তখন ঘটনাস্থলে উপস্থিত জনতা জীবনকে ধাওয়া করে ধরে ফেলে।


টাঙ্গাইল মহাসড়কে ডাকাতি ও একাধিক ধর্ষণের ঘটনার বিষয়ে জানতে চাইলে র‌্যাবের মুখপাত্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার অনেকেই ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলার এজাহারেও সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি উল্লেখ আছে। তদন্তে জানা যাবে কতজন নারী নির্যাতনের শিকার হয়েছেন।


মহাসড়কে দূরপাল্লার বাসে কাউন্টার ছাড়া যাত্রী তোলার বিষয়ে জানতে চাইলে খন্দকার মঈন বলেন, স্টেশন ছাড়া যাত্রী তোলা ঝুঁকিপূর্ণ। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগে অস্ত্র থাকতে পারে। এমনকি কাউন্টার থেকে টিকিট ছাড়াও যাত্রী তোলা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

আরও খবর





6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

২ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে