নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় ভুয়া ডাক্তার সহ দুইজনের কারাদন্ড ও জরিমানা

সাতক্ষীরায় ভুয়া ডাক্তার সহ দুইজনের কারাদন্ড ও জরিমানা


সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার সহ দুইজনকে কারাদন্ড ও একইসাথে  অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া একটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে।

 মঙ্গলবার  সকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি দল  সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় এলাকায়  অভিযান চালানো হয়। এসময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সেজে প্রতারনার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ৬ মাস ও আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল ১১ টা থেকে শহরের  বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া ডাক্তারকে কারাদন্ড  ও তার মালিক আবুবকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদন্ড সহ ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা ছাড়াও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলআমিন হোসেনের নেতৃত্বে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক নাজমুল হক সহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর