নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বিশ্ব বাজারে স্বর্ণের বড় দর পতন মৌলভীবাজার ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার শিবচরে জুয়া-মাদকের অন্ধকার সাম্রাজ্য: রাতভর মোটরসাইকেলের বহর, আতঙ্কে স্থানীয়রা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পীরগাছায় আখতার হোসেন পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পরিদর্শনে এমপি আখতার হোসেন পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আক্কেলপুরে গ্রীন অয়েল কারখানায় র‍্যাবের অভিযান


জয়পুরহাটের আক্কেলপুরে অবৈধ ফার্নিশ অয়েল বা গ্রীন অয়েল কারখানায় র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক মেহেদী হাসানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।


র‌্যাব-৫ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা। মঙ্গলবার র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার তিলকপুর ইউনিয়নের কয়াশোবলা গ্রামে সরকারের অনুমতি ছাড়া অবৈধভাবে বয়লার মেশিন স্থাপন করে টায়ার পুড়িয়ে দীর্ঘদিন ধরে ফার্নিশ অয়েল বা গ্রীন অয়েল উৎপাদন করে আসছিল নওগাঁ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের মেহেদী হাসান। তার কারখানায় টায়ার পোড়ানো ধোঁয়ার দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষণ হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। বিষাক্ত কালো ধোঁয়ার কারণে বেড়ে চলছে, শিশুদের কাশি, অ্যাজমা, হাঁপানি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ বালাই। তাছাড়া সেখান থেকে ফসলী জমিতে অয়েল ছড়িয়ে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক মেহেদী হাসানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে তাকে ১ মাস কারাদন্ড প্রদান করা করেন। 


সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, ওই কারখানায় টায়ার পুড়িয়ে দীর্ঘদিন ধরে ফার্নিশ অয়েল বা গ্রীন অয়েল উৎপাদন করা হচ্ছিল। এতে বিষাক্ত ধোঁয়ায় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। যৌথ অভিযান পরিচালনা করে মালিককে জেল ও জরিমানা করা হয়েছে। পরে উপজেলার পশ্চিম শিয়ালাপাড়া গ্রামে আরও একটি অভিযান পরিচালনা করে ২ হাজার ৮০ লিটার বাংলা মদসহ ৩ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এসময় ওই গ্রামের মৃত জোহন পাহানের দুই ছেলে লোকাই পাহান (৪০), ভীম পাহান (৩৫), এবং মৃত মোহন লালের ছেলে শ্যামল পাহান (৪০) কে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল বলে আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর

6a0347b58f840-120526093101.webp
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

৩ ঘন্টা ৪৫ মিনিট আগে