দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসির ডাবলে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী বাঘায় বিশাল গাঁজার তাজা গাছ সহ একজন আটক রায়পুরে ৫ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ, দেখার কেউ নেই শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পলাশে বিএসটিআই এ-র অভিযান - ২০ হাজার টাকা জরিমানা ৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ পলাশে ছোট তারগাঁও সর: প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান

সাতক্ষীরা কলারোয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সাতক্ষীরা কলারোয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা কলারোয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৪’ উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ওই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপন্থিত থেকে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিনার এইচএম রোকনুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার জহুরুল ইসরাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকমন্ডলী, সূধি, সাংবাদিক ও ছাত্র- ছাত্রীবৃন্দ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ৬ টি কলেজ, ১৯ টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও ৩ টি মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীরা স্ব- স্ব প্রতিষ্ঠানের স্টলে তাদের নানা আবিষ্কার (প্রজেক্ট) প্রদর্শন করেছেন বলে জানা যায়। উল্লেখ্য, মঙ্গলবার ( ৩০ জানুযারী) বিকালে একই ভ্যেনুতে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Tag