নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা তালায় মৎস্য ঘেরে নারীর উপর এসিড নিক্ষেপ

সাতক্ষীরা তালায় মৎস্য ঘেরে নারীর উপর এসিড নিক্ষেপ
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন শাহাপুর গ্রামের গুরালীর বিলে মৎস্য ঘেরে এক নারীর উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসিড দগ্ধ নারীর নাম সাকিলা আক্তার (৩০)। সে শাহাপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে এবং সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আলী মিরাদ আহমেদ এর স্ত্রী। ( ২৯ জানুয়ারী ) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৎস্য ঘেরের বাসার নিকট এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কে বা কাহারা এ ঘটনার সাথে জড়িত তা তাৎক্ষানিক ভাবে জানাযায়নি। রাত সাড়ে নয় টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসিডদ্বগ্ধ সাকিলা আক্তার কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় গ্রামবাসী সুত্র জানায়, শাহাপুর গ্রামের আবুল কালামের মেয়ের স্বামী পুরাতন সাতক্ষীরা এলাকার আলী মিরাদ আহমেদ এর সাথে তার মামা কালিগঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার আব্দুল্লাহ আল মামুন এর সাথে দীর্ঘদিন তালা উপজেলার শাহাপুর গুরালীর বিলে ৫০/৬০ বিঘা একটি মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। স্থানীয়রা জানান, মামা আব্দুল্লাহ আল মামুনের শাহাপুর গুরালীর বিলে ৬০ বিঘা আয়তনের একটি মৎস ঘের তার ভাগ্নে আলী মিরাদ আহমেদ ও তার স্ত্রী সাকিলা আক্তার দেখাশুনা করত। কয়েক বছর মামার ঘেরের হিসেব ঠিকমত না দেওয়ায় এবং মামার ঘের তার নিজের দাবী করা নিয়ে বিরোধ ছিল। এনিয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় শাহাপুর বাজারে এক শালিসী বৈঠক হওয়ার কথা ছিল। ঐ শালিশী সভায় খেশরা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান, আব্দুল গফ্ফার, মামা আব্দুল্লাহ আল মামুনসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। কিন্ত ঐ বৈঠকে আলী মিরাদ আহমেদ উপস্থিত না থাকায় মামা-ভাগ্নের ঘের নিয়ে বিরোধের বিষয়টি মিমাংসা হয়নি। এরই মধ্যে খবর আছে এসিড নিক্ষেপের ঘটনার। তাৎক্ষানিক ভাবে লোকজন ঘটনাস্থানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এডিস দগ্ধ সাকিলা আক্তারের পিঠে ও পায়ে এসিড দগ্ধ হয়েছে বলে ঐ পরিবার জানিয়েছে। এসিড দগ্ধ সাকিলা আক্তার জানান, সন্ধ্যায় ঐ ঘেরের গিয়েছিলেন তিনি। ফেরার পথে পিছন দিক থেকে দূবৃত্তরা তার উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম রাত ১০ টায় ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, এসিড দগ্ধ সাকিলা আক্তার কে রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার শরীরের পিছনে কিছু অংশ দগ্ধ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ওসি আরও জানান, কালগিঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ঢাকায় বসবাসরত আব্দুল্লাহ আল মামুন তালা উপজেলার শাহাপুর এলাকার একটি মৎস্যঘের তার ভাগ্নে ও ভাগ্নে বউ দেখা শুনা করত। কিন্ত ঘেরের হিসেব ঠিকমত না দেয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই মধ্যে ভাগ্নে আলী মিরাদ আহমেদ সাতক্ষীরা ম্যাজিট্রেট আদালতে ১৪৫ ধারা একটি মামলা করে মামার বিরুদ্ধে। এনিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। পুলিশ কর্মকর্তা জানান, এসিড নিক্ষেপ এর বিষয়টি তদন্ত করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
Tag
আরও খবর