ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন ৫ আগস্টের গণসমাবেশ সফল করতে চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা দিনাজপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার পবিপ্রবিতে এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবিপ্রবিতে কর্মকর্তা ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হেনস্তার অভিযোগ


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের (পাবিপ্রবি) পাঁচ নেতা কর্মীর বিরুদ্ধে এক কর্মকর্তাকে হেনস্তা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা-কর্মীরা হলেন, রাফাত বিন ইসলাম শোভন, আলমাছুর রহমান অয়ন, জহির রায়হান, লিখন এবং শান্ত। ভুক্তভোগী কর্মকর্তার নাম শেখ শাহজামাল, তিনি শারিরীক শিক্ষা দপ্তরের সহকারী রেজিস্ট্রার। অভিযুক্ত ছাত্রলীগের নেতাদের মধ্যে রাফাত বিন ইসলাম শোভন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, আলমাছুর রহমান অয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, জহির রায়হান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, লিখন এবং শান্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। এরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর অনুসারী।

রোববার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শারিরীক শিক্ষা দপ্তর এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। 

ভুক্তভোগী কর্মকর্তা শাহজামাল এ নিয়ে বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, রোববার দুপুর ১.৪৫ মিনিটে একটি নাম্বার থেকে তার ফোনে কল আসে। তিনি তখন ট্রেজারার অফিসে ছিলেন। সেখান থেকে অয়ন, শোভন, লিখন, জহির, শান্ত সহ ১৫ থেকে ১৮ জন ছেলে তাকে শারীরিক শিক্ষা দপ্তরে ডেকে এনে হেনস্তা করেন মৃত্যুর হুমকি সহ তাকে শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তাকে চাকুরি থেকে অব্যাহতি নিয়ে চলে যাওয়ার জন্য বলেন, না গেলে খুন করে ফেলার হুমকি দেন। অভিযোগ পত্রে ভুক্তভোগী কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাকরির নিরাপত্তা ও হত্যার হুমকির বিচার চেয়েছেন।

ভুক্তভোগী কর্মকর্তা শাহ জামাল বলেন, ওরা দুপুরে এসে আমার কাছে ফেদার কেনার জন্য টাকা চায় কিন্তু আমি বলেছি লিখিত আবেদন করতে। তারা সেটা করতে রাজি হয়নি বরং তারা আমাকে তাৎক্ষনিক টাকা দিতে বলে। আমি সেটা করতে অপরাগ হলে ওরা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেন। এরপর আমার শার্টের কলার চেপে আমাকে বের করে নিতে চায়। একটা পর্যায়ে অয়ন আমাকে খুন করে ফেলার হুমকি দেন। এ নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা এবং আমাকে হত্যার হুমকির বিচার চাই।

তবে ভুক্তভোগী কর্মকর্তার করা অভিযোগগুলো অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা-কর্মীরা। তারা জানান, ব্যাডমিন্টন খেলার সরঞ্জামের চাওয়ার জন্য তারা দুপুরে শারীরিক শিক্ষা দপ্তরে যান। সেখানে ঐ কর্মকর্তা তাদের সাথে খারাপ ব্যবহার করেন। ঘটনার এক পর্যায়ে ঐ কর্মকর্তা আলমাছুর রহমান অয়ন এবং লিখনের ওপর হামলা করলে তারা আহত হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে গিয়ে প্রক্টরকে ঘটনাটি জানান এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। 

এই বিষয়ে আলমাছুর রহমান অয়ন বলেন, দুই সপ্তাহ ধরে আমরা ব্যাডমিন্টন খেলার ফেদারের জন্য উনাকে বলছি। উনি আমাদের দুই বক্স ফেদার দেওয়ার কথা কিন্তু উনি দিচ্ছেনা। আজকে আমরা উনাকে অনেকবার ফোন দিলাম কিন্তু উনি ফোন ধরেননি। পরে উনার দপ্তরে যাই বিষয়টা জানার জন্য। কিন্তু উনি আমাদের সাথে ওখানে খারাপ ব্যবহার করেন এবং আমাদের গালিগালাজ করেন। এক পর্যায়ে উনি আমাদের ওপর হামলা করেন এবং আমরা দুইজন আহত হই। আসার সময় তিনি আমাদের হত্যার হুমকি দিয়েছেন। 


এই ঘটনার একটি অডিও এই প্রতিবেদকের হাতে আসে। ঐ অডিওতে ভুক্তভোগী কর্মকর্তার সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের বাকবিতন্ডার কথা শোনা যায়। ঐ অডিওতে একজনকে বলতে শোনা যায়, তোকে একেবারে খুন করে ফেলবো।

তবে এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড কামাল হোসেন বলেন, দুপুরে শুনেছি ছাত্রলীগে সাথে এক কর্মকর্তার কথাকাটাকাটি হয়েছে। তবে আমি এর আগে অফিস থেকে বের হয়ে আসি। ঘটনাটি বিভিন্নজন বিভিন্নভাবে বলতেছে। তাই কার দোষ সেটা এখনই বলা যাচ্ছেনা। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, আমি সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিসে ছিলাম, এ নিয়ে কোন অভিযোগ পত্র আমরি পায়নি।

তবে ঐ কর্মর্কতা দাবি করেন রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র পৌঁছানো হয়েছে এবং তিনি যে সেটার গ্রহণ করেছেন সেটা অভিযোগ পত্রে উল্লেখ আছে।

আরও খবর