নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ভোমরা সিএন্ডএফ সহ ৮ টি সংগঠনের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

ভোমরা সিএন্ডএফ সহ ৮ টি সংগঠনের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা


সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে কোন প্রকার গডফাদারকে আশ্রয় দেওয়া হবে নাভো মরায় সংবর্ধনা অনুষ্ঠানে সদর এমপি আশরাফুজ্জামান আশু।

 সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে কোন মার্স্তুলকে আশ্রয় দেওয়া হবে না। যারা সাতক্ষীরার গডফাদার হতে চায়, তাদের এখানে স্থান দেওয়া হবে না। আজকে তিনি ভোমরাকে স্মাগলিং জোন করার চেষ্টা করছেন।

২৭ জানুয়ারী বিকাল সাড়ে চারটায় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ভোমরাকে উন্নয়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একজন দালাল ভোমরা ধ্বংস করেছে তার থেকে আপনারা দূরে থাকুন। যে যে সংগঠন আছে তাদের নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ রক্ষা হয় সেই কাজ করা হবে।

ভোমরা স্থল বন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ভবনে ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন, ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি (রেজিঃ নং-৮৬/সাত), ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি (রেজিঃ নং-৮৭/সাত), ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২২, ১৯৬৪, ১১৫৫ এবং ১১৫৯) আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ভোমরা স্থল বন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর সভাপতি কাজী নওশাদ দিলাওয়ার (রাজু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ হাদিউজ্জামান বাদশা, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৯৬৪) এর সভাপতি আশরাফুজ্জামান বাবলু, শ্রমিক ইউনিয়ন ১১৫৫ এর সভাপতি মোঃ নজরুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান।


Tag
আরও খবর