নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

তালতলায় এলজিইডির ঠিকাদার ইকবাল জমাদ্দারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

তালতলায় এলজিইডির ঠিকাদার ইকবাল জমাদ্দারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সদরের তালতলায় এলজিইডির অর্থায়নে পাকা রাস্তা নির্মাণ কাজে ঠিকাদার ইকবাল জমাদ্দারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাকা রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই রাস্তা ভেঙ্গে পাশ্ববর্তি ঘেরে পড়ে যাচ্ছে।

সূত্রে জানাগেছে, সাতক্ষীরা এলজিইডির অর্থায়নে ৮৯ লাখ টাকা ব্যায়ে সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বিনেরপোতা নদী সড়ক পর্যন্ত ১২শ মিটার পাকা রাস্তা নির্মাণ কাজ চলছে। রাস্তাটি নির্মাণ কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান শহরের পলাশপোল মেসার্স ইকবাল জমাদ্দার। পাকা রাস্তা উন্নয়ন কাজের সিডিউল অনুযায়ি কাজ করা হচ্ছে না। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করে বহালতবিয়তে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পাকা রাস্তা নির্মাণ করছে ঠিকাদার ইকবাল জমাদ্দার।

সরেজমিনেিগিয়ে দেখা গেছে, নতুন পাকা রাস্তার দুই পাশের এজিং এর  যে ইট বসানো হয়েছে, তা নির্মাণ কাজ চলমান অবস্থায় উপড়ে পার্শ্ববর্তি ঘেরের মধ্যে পড়েছে।  

রাস্তার দুই পাশে তিন ফুট করে মাটি ভরাট করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছেনা।  পাশ্ববর্তি ঘেরের কাদামাটি কেটে এজিং এর ধারে দিয়ে দায়সারা মাটি ভরাট দেখানো হয়েছে।  দুই নম্বর ইটের খোয়া দিয়ে বেড তৈরি করে তার উপর কার্পেটিং করা হচ্ছে।  কার্পেটিং এর উপর সব জায়গায় ঠিক মত রোলার করা হচ্ছেনা।

ঠিকমত রোলার না করার কারনে কিছু কিছু জায়গায় অনায়াসে কার্পেটিং উঠে যাচ্ছে। তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তালতলা দক্ষিণ পাড়ায় হেকতম আলীর ঘেরের টোং পর্যন্ত ১২শ মিটার পাকারাস্তা নির্মাণ কাজ করতে ঠিকাদার প্রতিষ্ঠান তাদের মাপের বাইরে থেকে মূলরাস্তা গর্ত করে মাটি কেটে রাস্তার ক্ষতি করে তাদের কাজে মাটি ব্যবহার করা হয়েছে।

স্থানীয় গ্রামবাসিরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাস্তা নির্মাণ কাজে ঠিকারদার ইকবাল জমাদ্দার ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দায়সারা কাজ করে যাচ্ছে। যে রাস্তা নির্মাণ করা হয়েছে তা বেশিদিন টিকবেনা।  নির্মাণ কাজ চলাকালে রাস্তার একাধিক স্থানে ভাঙন ধরেছে। নির্মাণ কাজে পিচের পরিবর্তে পোড়া মবিল ছিটিয়ে কার্পেটিং করা হচ্ছে। রাস্তা ভেঙ্গে ঘেরের মধ্যে পড়ছে।  

স্থানীয় এলাকাবাসি আরো জানান, মূল রাস্তার মাটি কেটে গর্ত করা হয়েছে।  রাস্তার উপর থেকে মাটি কাটার কথা কাজে নিয়োজিত ম্যানেজার মাহমুদ হোসেনকে বলা হলে তিনি বলেন আমরা গর্তপূরণ করে দেবো। কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠানটি চলে যাচ্ছে  কিন্তু রাস্তার উপরের গর্ত তারা ভরাট করেননি।

গ্রামবাসীরা আরো বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপশি গ্রামকে শহরে পরিনত করতে গ্রামের কাঁচারাস্তা পাকা করনের মাধ্যমে দেশে ব্যাপক উন্নয়ন করছেন।  কিন্তু জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে উন্নয়ন কাজে কিছু কিছু এলাকায় দায়িত্ব প্রাপ্ত অসাধু কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের কারনে সরকারের বরাদ্ধের অধিকাংশ অর্থ লুটপাট করে খাচ্ছে।  ওই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারদের কারনে সরকারের উন্নয়ন ব্যাহত হচ্ছে।

এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এসো সহকারি প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, রাস্তার কাজ ভালো হচ্ছে।

এব্যাপারে জানতে ঠিকাদার ইকবাল জমাদ্দারের ব্যবহৃত (০১৭১১-২৯৮৩৮৯) মোবাইল নম্বরের একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।


Tag
আরও খবর