ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ষড়যন্ত্র মোকাবিলায় দলের কর্মীদের সতর্ক থাকার আহ্বান আওয়ামী লীগের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 09:47:34 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক: 


বর্তমান বৈশ্বিক সংকটে নির্বাচনকে সামনে রেখে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলের কর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।


সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ‌্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত আলোচনা সভা ও প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাকসবজি ও মাস কলাইয়ের বীজ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা এ আহ্বান জানান। 


আলোচনা সভায় নেতারা বঙ্গমাতা যে ত্যাগ স্বীকার করে বঙ্গবন্ধুকে সাহস ও প্রেরণা দিয়েছেন, সবাইকে তার থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বঙ্গমাতা বঙ্গবন্ধুকে রাজনীতি করতে সহযোগিতা করেছেন। কঠিন দৃঢ়তা ও সাহস নিয়ে তিনি বঙ্গবন্ধুর পাশে সব সময় থেকেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন।


‘আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি নিতে পরিবারকে রাজি করানোর জন্য দলের অনেক নেতা সেদিন চাপ প্রয়োগও করেছিলেন। কিন্তু বঙ্গমাতা দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখান করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একা বিধবা হবো না, যে ৩৫ জন বন্দি আছেন তাদের স্ত্রীরাও বিধবা হবেন। বঙ্গমাতা কোনো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে লেখাপড়া করেননি, কিন্তু তার মধ্যে এই রাজনৈতিক সচেতনতা, দৃঢ়তা জীবনের পাঠশালা থেকে শিক্ষা নিয়েছিলেন। 


আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে পৃথিবীতে যেকোনো সময় খাদ্য সংকট, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এ ধরনের সংকটের সুযোগ নিয়ে নানা রকম ষড়যন্ত্র হয়। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী দিনে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।


তিনি বঙ্গমাতার স্মৃতিচারণ করে বলেন, এতো দেশ প্রেম, সাহস ও ধৈর্য‌্য তার, যার প্রমাণ আমরা তার বিভিন্ন কর্মের মধ্য দিয়ে পাই। স্বামীর (বঙ্গবন্ধুর) সঙ্গে সঙ্গে তিনি নিজেই সাহস, দেশপ্রেম ধারণ করেছেন।


বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, তারা জানে, শেখ হাসিনাকে যদি হত্যা করা যায় সারা জীবনের জন্য তারা ক্ষমতায় থাকতে পারবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।


তিনি বঙ্গমাতাকে স্মরণ করে বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তির জন্য দলের নেতারা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বঙ্গমাতা বাধা দিয়ে বলেছিলেন, প্যারোলে মুক্তি তিনি নেবে না। তাকে মুক্তি দিতে হলে সব আসামিকে নিয়ে সম্মানের সঙ্গে মুক্তি দিতে হবে, সরকার সেটাই করবে। পরবর্তীতে সেটাই হয়েছিলো। আর ৭ মার্চের ভাষণের আগে বঙ্গবন্ধুকে অনেক নেতা অনেক পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বঙ্গমাতা বলেছিলেন, তুমি কারো কথা শুনবে না, তোমার মনে যেটা আসে তুমি সেটাই বলবে। বঙ্গবন্ধু তাই করেছিলেন।


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মির্জা আজম, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম প্রমুখ।



আরও খবর