নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

তালায় বস্তাবন্দি হাত পা বাঁধা অবস্থায় প্রাইভেটকার চালক উদ্ধার

তালায় বস্তাবন্দি হাত পা বাঁধা অবস্থায় প্রাইভেটকার চালক উদ্ধার



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার তালা উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামে এক গাড়ি চালককে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় জনতা। আহত শেখ শাহিন খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


প্রত্যক্ষদর্শী জানায়, সকালে মির্জাপুর বাজারের পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে হাত পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় একজনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে প্রাইভেটকারের ভিতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্টো-গ-৩৭-৭৭৮৫) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Tag
আরও খবর