নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ভালুকা চাঁদপুর ও ডে নাইট কলেজে তদন্ত চলছে এবং সিরিজ তদন্ত আসছে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

ভালুকা চাঁদপুর ও ডে নাইট কলেজে তদন্ত চলছে এবং সিরিজ তদন্ত আসছে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

এমপিও বিক্রি, অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তদন্ত আসতে শুরু করেছে। ২২ জানুয়ারি থেকে তিনদিনে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। টিমে রয়েছেন মাধ্যমিক ও উচ্চা শিক্ষা, খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক এনামুল ইসলাম।

গত ১০ বছর সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। কিন্তু ব্যক্তির অনৈতিক প্রভাবে অধিকাংশ ক্ষেত্রে তদন্ত বাধাগ্রস্ত হয়। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর আপাতত দুর্নীতি অনিয়মসহ এমপিও বাণিজ্যের বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তদন্তের বাঁধা অপসারিত হয়েছে।

জানা গেছে, জেলা শিক্ষা অফিস এবং নিয়োগ সংক্রান্ত একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠে সাতক্ষীরায়। কোন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য বা সৃষ্টপদে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ হলেই সিন্ডিকেট তৎপর হয়ে উঠে। শিক্ষা অফিসসহ নিয়োগ কমিটির কতিপয় সদস্য একজন সংসদ সদস্যের অনুমতি ছাড়া কোন নিয়োগ বোর্ড বসবে না বলে প্রতিষ্ঠানগুলোকে জানায়। যদিও ঐসব প্রতিষ্ঠানের অধিকাংশেই এমপি বা তার লোকজনের কোন সম্পৃক্ততা ছিল না। কিন্তু শিক্ষা কর্মকর্তারা এমপির অনুমতি ছাড়া নিয়োগ বোর্ডে যাওয়ার ব্যাপারে আপত্তি জানালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের সেখানে যেয়ে শিক্ষা কর্মকর্তাকে বলিয়ে নেওয়া ছাড়া কোন উপায় থাকে না। আর এজন্য বিভিন্ন পর্যায়ে নুন্যতম ১০ লাখ টাকা থেকে আরও অনেক বেশি টাকা দিয়ে নিয়োগ বোর্ড বসাতে হয়েছে। এসব নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ’র নীতিমালা জালজালিয়াতির মাধ্যমে এড়িয়ে যাওয়া হয়েছে। নিবন্ধন ছাড়াই নতুন নতুন শিক্ষিত বেকারদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পূর্ব থেকে অতিরিক্ত শিক্ষক হিসেবে চাকরি করছিলো দেখিয়ে নিয়োগ দেওয়া হয়।

এদিকে সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগের সরেজমিনে তদন্ত চলছে। একই দিনে বেলা ১২টায় সাতক্ষীরা ডে নাইট কলেজেও তদন্তের জন্য অভিযোগকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকবে।

মাধ্যমিক ও উচ্চা শিক্ষা, খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ স্বাক্ষরিত ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের চিঠিতে অভিযোগকারীসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ২৩ জানুয়ারি সাতক্ষীরা গাভা আইডিয়াল কলেজ ও আলিপুর আদর্শ মহিলা কলেজের বিভিন্ন অভিযোগের তদন্ত হবে। ২৪ জানুয়ারি একই টিম শহরের দ্য পোল স্টার পৌর হাইস্কুল এবং বল্লী গার্লস হাইস্কুলের বিভিন্ন অনিয়মের তদন্ত করবে।


Tag
আরও খবর