বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আক্কেলপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ মেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে তাদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. কাজী ফরমুজুল হক (পান্না) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২০জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সাবেক আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নবীবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শেষে প্রধান অতিথি এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনপিআইইউবি) এর প্রকৌশল অনুষদের ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. কাজী ফরমুজুল হক (পান্না) এর নিজস্ব তহবিল হতে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র এসব কম্বল বিরতণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বুলবুলি, পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. কাজী ফরমুজুল হক বলেন, আপনারা আমার সহযোদ্ধো। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহবানে ৯মাস রক্তক্ষয়ী মহান স্বাধীনতা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। আপনারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা সঠিক ইতিহাস তুলে ধরবেন। সত্যকে সত্য বলবেন। আমার নেতৃত্বে মুক্তিযুদ্ধ চলাকালিন আমি বিভিন্ন জায়গায় পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। তার মধ্যে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুরে গেরিলা যুদ্ধ আমার স্মরণীয়। সেই যুদ্ধে আক্কেলপুরের একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান পাকসেনাদের হাতে ধরা পড়ে। তাকে জয়পুরহাটের খঞ্জনপুর ব্রিজের নিকট পাকসেনারা নির্মমভাবে হত্যা করে ।

তিনি আরও বলেন, আপনারা গর্বের সঙ্গে নিজেদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিবেন। প্রচন্ড শীত ও ঘন কুয়াশার মধ্যে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।


Tag
আরও খবর